Advertisement
E-Paper

বিয়ে করছেন আমির ও গৌরী স্প্র্যাট! ঘনিষ্ঠ পরিজন নিয়ে কবে বসছে তারকার বিবাহবাসর?

বিয়েতে থাকবে না কোনও আতিশয্য। একেবারে ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখে তৃতীয় বিয়ে সারবেন আমির। শুধুই আমির ও গৌরীর পরিবার এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব থাকবেন এই বিয়েতে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৬:২৫
আমির-গৌরীর বিয়ে!

আমির-গৌরীর বিয়ে! ছবি: সংগৃহীত।

প্রেমের খবর আগেই দিয়েছিলেন। তবে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করবেন কি না, তা নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেছিলেন আমির খান। অবশেষে সমস্ত সংশয়ের ইতি। চার হাত এক করার সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। বিয়ের সমস্ত প্রস্তুতি নাকি তুঙ্গে। আগামী ৫ জুলাই নাকি বসছে আমিরের তৃতীয় বিয়ের আসর!

বিয়েতে থাকবে না কোনও আতিশয্য। একেবারে ঘনিষ্ঠ পরিজনকে সাক্ষী রেখে বিয়ে করবেন আমির ও গৌরী। শুধুই আমির ও গৌরীর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন এই বিয়েতে। খবর ছড়াতেই উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেছেন আমিরের অনুরাগীরা। তবে আমির বা গৌরী কেউই এই বিষয়ে মুখ খোলেননি।

২০২৫ সালে নিজের ৬০ বছরের জন্মদিনে প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। তার পর থেকে একাধিক বার জানিয়েছেন, তাঁর জীবনে গৌরী আসার পরে ঠিক কী কী হয়েছে। এক সাক্ষাৎকারে কিছু দিন আগেই আমির বলেন, “আমি খুব ভাগ্যবান যে গৌরীর সঙ্গে আমার দেখা হয়েছিল এবং আমরা সম্পর্কে আছি। ও খুব ভাল মানুষ। ওর সঙ্গে থাকলে আমি শান্তি পাই। যদিও কিরণ আর রিনার সঙ্গেও আমার সম্পর্ক খুব গভীর ছিল, কিন্তু সেটা টেকেনি। এখন মনে হয়, আমার জীবনে গৌরীর আসাটা আশীর্বাদের মতো। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয় এত দিনে আমি পরিপূর্ণ হয়েছি।”

উল্লেখ্য, ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন আমির। তবে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ২০০০ সালে। ২০০৫ সালে নিজের সহ-পরিচালিকা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ১৫ বছর একসঙ্গে থাকার পরে ২০২১ সালে তাঁরা যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেন। যদিও প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই এখনও সুসম্পর্ক রয়েছে আমিরের।

Aamir Khan Gauri Spratt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy