Advertisement
E-Paper

দাম্পত্য সম্পর্ক অটুট রাখতে চান? এই বিশেষ কাজগুলো করুন

দাম্পত্য সম্পর্ক অটুট এবং মধুর রাখতে আমরা সকলেই মনে প্রাণে চেষ্টা করে থাকি। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও ঝঞ্ঝাট এসেই যায়। এই সব সমস্যার সমাধান করতে রইল সহজ কিছু টিপস।

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ ০০:০৪
সমস্যার সমাধান করতে রইল সহজ কিছু টিপস।

সমস্যার সমাধান করতে রইল সহজ কিছু টিপস।

দাম্পত্য সম্পর্ক অটুট এবং মধুর রাখতে আমরা সকলেই মনে প্রাণে চেষ্টা করে থাকি। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও ঝঞ্ঝাট এসেই যায় এবং দিনের পর দিন সেই ঝঞ্ঝাট নিয়ে আমাদের বিব্রত হতে হয়। এই সব ঝঞ্ঝাট গ্রহের কারণেও হয় আবার বিয়ের সময় ছোটখাটো কিছু ভুলভ্রান্তি থেকেও হয়। এই সব সমস্যার সমাধান করতে রইল সহজ কিছু টিপস।

টিপস

১) যে সব জাতক সব যোগ্যতা থাকা সত্ত্বেও স্বামী বা স্ত্রীর সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, তাঁরা যখন দেখবেন প্রচণ্ড রোদ উঠেছে অথচ বৃষ্টি হচ্ছে, সেই রকম সময়ে নতুন কাঁসার থালায় রোদ যুক্ত বৃষ্টি ধরে নিয়ে পান করলে, সমস্যা কিছুটা হলেও কমবে।

২) বিয়ের সময়ে বিশেষ ভাবে লক্ষ্য রাখতে হবে, যে পাত্রীকে দান করা হবে তার মুখ যেন উত্তর দিকে থাকে। এতে দাম্পত্য জীবন সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবে।

৩) স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য ব্যবহার করা তেল, সাবান বা পাউডারের মধ্যে মালতি ফুলের রস মিশিয়ে দিয়ে ব্যবহার করলে স্বামী-স্ত্রীর কোনও দিন বিচ্ছেদ হয় না।

৪) হলুদ গাঁদা ফুল রোদে ভাল করে শুকিয়ে নিয়ে বুধবার খোলা জায়গায় এক বালতি জলের মধ্যে রেখে দিতে হবে। বৃহস্পতিবার শুধু সেই জলে স্নান করতে হবে তেল, সাবান না ব্যবহার করে। এতে দাম্পত্য সুখ বজায় থাকবে এবং বিয়েতে বাধা কেটে যাবে।

৫) যাঁদের স্বামীর সঙ্গে সম্পর্ক ভাল নয় তাঁরা যদি বেল ফুল দিয়ে প্রতি দিন শিবের পুজো করেন তা হলে ভাল ফল পাওয়া যাবে।

marriage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy