Advertisement
E-Paper

অর্থকষ্ট থেকে বিয়ের বাধা, কর্পূর সব খারাপই জীবনের পাতা থেকে মুছে দিতে পারে! পালন করতে হবে কিছু সহজ টোটকা

জ্যোতিষশাস্ত্রে কর্পূরের ব্যবহার অনবদ্য। কর্পূর দিয়ে করা বেশ কিছু টোটকা পালনে আমাদের ভাগ্য বদলে ফেলা সম্ভব।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১
camphor

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কর্পূরের গন্ধের যেন কোনও তুলনা হয় না। কর্পূরের গন্ধ আমাদের প্রায় সব মানুষেরই খুব পছন্দের। কর্পূর আমরা পুজোর কাজে ব্যবহার করে থাকি। এ ছাড়া কিছু খাবারেও এই উপাদান ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। তবে জ্যোতিষশাস্ত্রেও কর্পূরের ব্যবহার অনবদ্য। কর্পূর দিয়ে করা বেশ কিছু টোটকা পালনে আমাদের ভাগ্য বদলে ফেলা সম্ভব।

কর্পূরের টোটকা:

১) বাড়িতে নানা জায়গায় কর্পূর রেখে দিন। এখন বাজারে ছোট ছোট কর্পূরের টুকরো পাওয়া যায়। সেই টুকরো বাড়ির নানা জায়গায় রাখা খুবই শুভ। এর ফলে বাড়ি পজ়িটিভ শক্তিতে ভরে থাকে।তবে এমন জায়গায় রাখবেন না যেখানে আগুনের ভয় রয়েছে।

২) সপ্তাহে যে কোনও এক দিন মহিলারা চুলের মধ্যে একটা কর্পূরের টুকরো রেখে দিন। চুল বাঁধার সময় কর্পূরটা সেখানে রেখে দিতে হবে। তার পর সন্ধ্যাবেলা কর্পূরটা আগুনে পুড়িয়ে ফেলুন। এ ক্ষেত্রে পুরুষেরা সপ্তাহে এক দিন নিজের পকেটে কর্পূরটা রাখতে পারেন এবং একই ভাবে সন্ধ্যাবেলা পুড়িয়ে ফেলতে হবে। এর ফলে আপনার সঙ্গে থাকা সমস্ত নেগেটিভ শক্তির থেকে মুক্তি মিলবে।

৩) বাড়িতে যদি কেউ দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকেন, তা হলে এক টুকরো কর্পূর নিয়ে পুড়িয়ে তাঁর মাথার চারিপাশে সাত বার ঘুরিয়ে ফেলে দিন।

৪) বিয়েতে একের পর এক বাধার সম্মুখীন হতে হলে একটা পানপাতা, ৩৬টা লবঙ্গ, ন’টা কর্পূর এবং কিছুটা আতপ চাল নিয়ে দেবী দুর্গার মন্দিরে গিয়ে সেই জিনিসগুলো একত্রে পুড়িয়ে ফেলুন। দেখবেন বিয়ের পথে আসা সমস্ত বাধা কেটে যাচ্ছে। তবে যাঁর বিয়ের জন্য উপায়টি করা হচ্ছে, তাঁকেই কাজটি করতে হবে। অন্য কেউ করলে হবে না।

৫) টাকাপয়সা রাখার জায়গায় কর্পূর রেখে দিন।

৬) মানিব্যাগে এক টুকরো কর্পূর রেখে দিন। দেখবেন মানিব্যাগ কখনও ফাঁকা থাকবে না।

৭) সপ্তাহে এক দিন কর্পূর মেশানো জলে স্নান করা খুবই ভাল।

Camphor Usages Camphor Camphor Benefits Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy