Advertisement
E-Paper

অষ্টমী, নবমী এবং দশমী তিথি চলাকালীন এই জিনিসগুলো কিনলে অর্থ দ্বিগুণ বৃদ্ধি পায়

আমরা সকলেই জানি যে, দুর্গাপুজো চলাকালীন যে তিথি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তিথিতে আমাদের মনের কামনা তথা সকল ইচ্ছা পূরণ করা সম্ভব হয় যদি মায়ের কৃপা থাকে। এই সময়ে মায়ের কৃপা পেতে এমন কিছু জিনিস রয়েছে যা কিনলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটা অনিবার্য।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ০০:২০

আমরা সকলেই জানি যে, দুর্গাপুজো চলাকালীন যে তিথি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তিথিতে আমাদের মনের কামনা তথা সকল ইচ্ছা পূরণ করা সম্ভব হয় যদি মায়ের কৃপা থাকে। এই সময়ে মায়ের কৃপা পেতে এমন কিছু জিনিস রয়েছে যা কিনলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটা অনিবার্য। সংসার সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে।

দেখা যাক কী কী জিনিস কেনা উচিত এই সময়—

• দুর্গাপুজোর অষ্টমী, নবমী এবং দশমী তিথি চলাকালীন বাড়িতে একটি ধাতু বা ক্রিস্টালের যে কোনও একটি শ্রীযন্ত্রম স্থাপন করলে বাড়ির আর্থিক উন্নতি হবে।

• এই তিথিতে লাল বা হলুদ রঙের বস্ত্র বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ বলে মানা হয়।

• সোনা বা রুপোর যে কোনও গয়না বা যে কোনও জিনিস বাড়িতে কিনে আনলে খুবই শুভ ফল লাভ করা যায়।

আরও পড়ুন: দুর্গাপুজোর নবমীর দিনের বিশেষ ফলদায়ী টোটকা

• এই তিথিতে একটি কড়ি কিনে এনে দেবী দুর্গার চরণে ছুঁইয়ে বা মা দুর্গার কাছে পুরোহিত দ্বারা পুজো করিয়ে এনে ক্যাশ বাক্সে বা টাকা রাখার জায়গায় রাখা হয় তা হলে অর্থের জোগান ঠিকঠাক ভাবে সারা বছর চলতে থাকে।

• দুর্গাপুজোর যে কোনও দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করলে সংসারের অত্যন্ত মঙ্গল হয়।

• অনেকগুলো পদ্মফুল একসঙ্গে রয়েছে সে রকম ছবি বাড়িতে কিনে আনতে হবে। এই পদ্মফুল মায়ের অত্যন্ত প্রিয় জিনিস।

• এই তিথিতে বাড়িতে হনুমানজীর মূর্তি বা ছবি স্থাপন করুন। এতে দেবী দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হন।

Durga Puja 2020
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy