Advertisement
E-Paper

Durga Puja 2021: বুধবার মহালয়া, জেনে নিন নির্ঘণ্ট

পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর তিথি মহালয়া। যদিও পিতৃপক্ষের শেষ দিন হিসাবেই মহালয়া তিথি বিশেষ পরিচিত। শাস্ত্রমতে পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ (জলদান) করে শ্রদ্ধা জানানোর সময় পিতৃপক্ষ।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২১ ০৮:৪৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর তিথি মহালয়া। যদিও পিতৃপক্ষের শেষ দিন হিসাবেই মহালয়া তিথি বিশেষ পরিচিত। শাস্ত্রমতে পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণ (জলদান) করে শ্রদ্ধা জানানোর সময় পিতৃপক্ষ। যাঁরা পরলোকগত পূর্বপুরুষের মৃত্যুতিথিতে বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান করতে না পারেন, তাঁদের জন্য পিতৃপক্ষের মৃত্যুতিথিতে শ্রাদ্ধানুষ্ঠান করার বিধান শাস্ত্রসম্মত। অমাবস্যা তিথি প্রেতকর্মের জন্য শুভ বা প্রশস্ত হওয়ার কারণে পিতৃপক্ষের অমাবস্যা তিথি পরলোকগত পূর্বপুরুষের উদ্দেশে জলদানের পক্ষে শুভ। পিতৃপক্ষে পরলোকগত পূর্বপুরুষকে জল দান করলে পূর্বপুরুষের আশীর্বাদে সংসারে বাধাবিঘ্ন নাশ হয়, সংসারে শান্তি আসে, শ্রী বৃদ্ধি হয়।

শাস্ত্রমতে মহালয়া তিথিতে দেবী দুর্গা মর্তে আগমন করেন। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। অমবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। আগামী ১৯ আশ্বিন, ৬ অক্টোবর, বুধবার মহালয়া।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

অমাবস্যা তিথি আরম্ভ–

বাংলা– ১৮ আশ্বিন, মঙ্গলবার।

ইংরেজি– ৫ অক্টোবর, মঙ্গলবার।

সময়– সন্ধ্যা ৭টা ৬ মিনিট।

অমাবস্যা তিথি শেষ–

বাংলা– ১৯ আশ্বিন, বুধবার।

ইংরেজি– ৬ অক্টোবর, বুধবার।

সময়– বিকেল ৪টে ৩৫ মিনিট।

অমাবস্যা ব্রতোপবাস, মহালয় পার্বণ শ্রাদ্ধম। পিতৃপক্ষীয় শ্রাদ্ধ ও তর্পণ সমাপন। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর অমাবস্যা বিহিত পূজা।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে–

অমাবস্যা তিথি আরম্ভ–

বাংলা– ১৮ আশ্বিন, মঙ্গলবার।

ইংরেজি– ৫ অক্টোবর, মঙ্গলবার।

সময়– সন্ধ্যা ৬টা ৩২ মিনিট ৩৮ সেকেন্ড।

অমাবস্যা তিথি শেষ–

বাংলা– ১৯ আশ্বিন, বুধবার।

ইংরেজি– ৬ অক্টোবর, বুধবার।

সময়– সন্ধ্যা ৫টা ৯ মিনিট ৪৬ সেকেন্ড।

অমাবস্যা ব্রতোপবাস, মহালয় পার্বণ শ্রাদ্ধম।

Durga Puja 2021 Mahalaya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy