Advertisement
E-Paper

রাশি পরিবর্তন করছে বৃহস্পতি, আপনি কেমন ফল পাবেন দেখে নিন

বৃহস্পতি বর্তমানে বক্র গতিতে অবস্থান করার কারণে আগামী ১৪ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে আবার মকর রাশিতে গমন করবে। মকর রাশিতে অবস্থান করবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগামী ২১ নভেম্বর থেকে পুনরায় কুম্ভ রাশিতে অবস্থান করবে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ০৮:১৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

বৃহস্পতি বর্তমানে বক্র গতিতে অবস্থান করার কারণে আগামী ১৪ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে আবার মকর রাশিতে গমন করবে। মকর রাশিতে অবস্থান করবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। আগামী ২১ নভেম্বর থেকে পুনরায় কুম্ভ রাশিতে অবস্থান করবে। বৃহস্পতির মকর রাশিতে পুনরায় গমনের ফলে সব রাশিরই ফলের পরিবর্তন হবে। দেখে নিন কোন রাশির জাতক লাভবান হবেন আর কোন রাশি দেবগুরু বৃহস্পতির সুফল থেকে বঞ্চিত হবে।

শরীরিক ক্ষেত্রে বৃষ রাশির শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মর্যাদা বৃদ্ধি, সন্তান সুখ এবং ভাগ্যক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কর্কট রাশির ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, দাম্পত্য সুখ এবং ভাগ্যক্ষেত্রে অতীব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা রাশির সন্তান সুখ, দাম্পত্য সুখ, অংশীদারি ব্যবসা, ভাগ্যক্ষেত্রে, আয় এবং লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

ধনু রাশির আর্থিক ক্ষেত্র, আত্মীয় বন্ধুদের সঙ্গে সম্পর্ক, গৃহ, স্থাবর সম্পত্তি এবং কর্মক্ষেত্রে অতীব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

মীন রাশির জাতক সন্তান সুখ, দাম্পত্য সুখের ক্ষেত্রে অতীব শুভ ফলের আশা করতে পারেন।

মিথুন রাশির আর্থিক, আত্মীয়, বন্ধুসুখ, স্থাবর সম্পত্তি, দাম্পত্যসুখ এবং কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ রাশির আর্থিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

তুলা রাশির গৃহসুখ, স্থাবর সম্পত্তি এবং কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কুম্ভ রাশির এবং মেষ রাশির বৃহস্পতির রাশি পরিবর্তনে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

মকর রাশির সন্তান সুখ, দাম্পত্য সুখ, এবং ভাগ্যক্ষেত্রে ফলের পরিবর্তন হলেও আশানুরূপ শুভ ফল আশা করা যায় না।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy