Advertisement
E-Paper

মে মাসে কোন কোন রাশির শারীরিক ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী

মেষ রাশিতে রবির অবস্থান চোখের সমস্যা, মাথাধরা, মাথা গরম, ধৈর্যচ্যুতি সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা মাসের প্রথম অর্ধে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ০৪:৫৪
কোন কোন রাশির শারীরিক ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী

কোন কোন রাশির শারীরিক ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী

মেষ: মেষ রাশিতে রবির অবস্থান চোখের সমস্যা, মাথাধরা, মাথা গরম, ধৈর্যচ্যুতি সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা মাসের প্রথম অর্ধে। দ্বিতীয় অর্ধে রবির রাশি পরিবর্তনের পর পরিবর্তনের সম্ভাবনা। ত্বকের সমস্যা, মুখ এবং কণ্ঠনালী সংক্রান্ত সমস্যা, খাদ্যে বিষক্রিয়া থেকে সচেতনতা অবলম্বন জরুরী।

বৃষ: বৃষ রাশিতে রাহুর অবস্থান শারীরিক ক্ষেত্রে খুব শুভ ফল দান করে না। উড়ন্ত বস্তুর আঘাত থেকে সচেতন থাকুন। মাসের দ্বিতীয় অর্ধে রবির আগমনের সঙ্গে সঙ্গে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরী। মাথাধরা, চোখের সমস্যা, মানসিক উদ্বেগ সংক্রান্ত সমস্যা ব্যতিব্যস্ত করতে পারে।

মিথুন: মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান। বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্কের কারণে অশুভত্ব কিছুটা কম হলেও শারীরিক বিষয়ে বিশেষ সচেতন থাকা জরুরি। বিশেষ সচেতনতা জরুরি দুর্ঘটনা এবং রক্তপাত থেকে।

কর্কট: কর্কট রাশির সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক এবং ষষ্ঠ রাশির সঙ্গে মঙ্গলের দৃষ্টি সম্পর্কে শারীরিক ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ: সিংহ রাশির অধিপতির শুভ অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক, ষষ্ঠ রাশিতে শনির অবস্থান রোগ, শরীর সংক্রান্ত সমস্যায় বিব্রত হওয়ার আশঙ্কা কম।

কন্যা: কন্যা রাশির সঙ্গে মঙ্গল এবং রাহুর দৃষ্টি সম্পর্ক, ষষ্ঠ রাশি অধিপতির শুভ অবস্থান এবং ষষ্ঠ রাশিতে বৃহস্পতির অবস্থানের ফলে শারীরিক ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। হজম সংক্রান্ত সমস্যা বিব্রত করতে পারে।

তুলা: শনির এবং রবির সঙ্গে দৃষ্টি সম্পর্কের ফলে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক: বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান। মাসের প্রথম অর্ধে রবির অবস্থান ষষ্ঠে। মাসের প্রথম অর্ধে শারীরিক সমস্যার আশঙ্কা কম হলেও রবির রাশি পরিবর্তনের পর বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি।

ধনু: ধনু রাশির শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

মকর: রাশি অধিপতির নিজ ক্ষেত্রে অবস্থান। রাহু এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক। ষষ্ঠে মঙ্গলের অবস্থান, মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। অলসতা বৃদ্ধি, ক্লান্তি, হঠকারিতা, বিভ্রান্তিমূলক চিন্তাভাবনা সমস্যার কারণ হতে পারে।

কুম্ভ: কুম্ভ রাশির শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

মীন: রাশির সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক হলেও শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তিরই সম্ভাবনা।

শারিরিক ফল প্রাপ্তির ক্ষেত্রে জন্মগত গ্রহের অবস্থান, বর্তমান দশা অনুযায়ী ফলের পরিবর্তন হতে পারে। বর্তমান সময় অনুসারে সমস্ত রাশির মানসিক অস্থিরতা, উদ্বেগ বৃদ্ধির আশঙ্কা প্রবল।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy