Advertisement
E-Paper

ফেব্রুয়ারিতে আপনার কেমন আয় হবে? কী বলছে রাশিচক্র

মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান হলেও দগ্ধ অবস্থার কারণে পূর্ণ সুফল দিতে পারবে না। আয়ক্ষেত্রে অবস্থান বৃহস্পতির।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ০৭:৫৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান হলেও দগ্ধ অবস্থার কারণে পূর্ণ সুফল দিতে পারবে না। আয়ক্ষেত্রে অবস্থান বৃহস্পতির। মাসের প্রথম অর্ধে আয়ের ক্ষেত্র শুভ হলেও দ্বিতীয় অর্ধে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃষ রাশির আয় স্থানের সঙ্গে শনি এবং মঙ্গলের দৃষ্টি সম্পর্কের ফলে আয়ের ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না।

মিথুন রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্র থেকে নরমে অবস্থান আয়ের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

কর্কট রাশির আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ রাশির আয় বা লাভের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্কের ফলে আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে শনি এবং বুধের দৃষ্টি সম্পর্কের ফলে মধ্যম বা মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা কন্যা রাশির আয়ের ক্ষেত্রে।

তুলা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক। শুভ ফল আশা করা যায় তুলা রাশির আয়ের ক্ষেত্রে।

বৃশ্চিক রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্র থেকে পঞ্চমে অবস্থান। আয়ক্ষেত্রের সঙ্গে রাহুর দৃষ্টি সম্পর্কের ফলে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা বৃশ্চিক রাশির আয়ের ক্ষেত্রে।

ধনু রাশির আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্কের ফলে শুভ ফল আশা করা যায় আয় বা লাভের ক্ষেত্রে।

মকর রাশির আয়ক্ষেত্রে অবস্থান কেতুর। ফলে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কুম্ভ রাশির আয়ক্ষেত্রে অবস্থান মঙ্গল এবং শুক্রের। আয়ক্ষেত্র অশুভ পাপ কার্তারি যোগে অবস্থান করছে। ফলে আয়ের ক্ষেত্রে আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মীন রাশির আয়ক্ষেত্রে অবস্থান করছে ক্ষেত্র অধিপতি। সহাবস্থান করছে বুধ এবং রবি (মাসের প্রথম অর্ধে) মাসের প্রথম অর্ধে আয়ের ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না। পরবর্তী অর্ধে ক্রমশ উন্নতি।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy