Advertisement
E-Paper

ফেব্রুয়ারিতে প্রেম বাড়বে না সম্পর্কে আসবে শীতলতা? কী বলছে জ্যোতিষ

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি এবং বৃহস্পতির। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ০৮:৩২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি এবং বৃহস্পতির। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মেষ রাশির খুবই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে কেতুর অবস্থান। বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রেও খুব শুভ ফল আশা করা যায় না।

মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুক্র এবং মঙ্গলের অবস্থান। ফলে দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায় না। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রে।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ অশুভ হলেও পরবর্তী অর্ধ তুলনামূলক ভাবে শুভ। কর্কট রাশির প্রেমপ্রীতির ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থানে খুবই শুভ ফল আশা করা যায় দাম্পত্য সুখের ক্ষেত্রে। মাসের দ্বিতীয় অর্ধে ফলের পরিবর্তন হবে। প্রেমপ্রীতির ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শনি এবং কেতুর দৃষ্টি সম্পর্ক। দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ মধ্যম হলেও পরবর্তী অর্ধ শুভ।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্র থেকে নবমে অবস্থান শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে। প্রেমপ্রীতির ক্ষেত্র খুবই শুভ।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভফল আশা করা যায় না। মধ্যম প্রেমপ্রীতির ক্ষেত্র।

ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রও শুভ।

মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সহিত শনি, রবি এবং বুধের দৃষ্টি সম্পর্ক। মাসের প্রথম অর্ধে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম, পরবর্তী অর্ধে তুলনামূলক শুভ। প্রেম প্রীতির ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে খুবই শুভফল প্রাপ্তির সম্ভাবনা। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রেও।

মীন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মিশ্রফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ অশুভ হলেও পরবর্তী অর্ধে ফলের পরিবর্তন ঘটবে।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy