Advertisement
E-Paper

ডিসেম্বরে কোন রাশির পড়াশোনা ভাল হবে, কাদের হবে না

মেষ রাশির চতুর্থ ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক। মাসের দ্বিতীয় সপ্তাহে দৃষ্টি সম্পর্ক হবে শুক্রের সঙ্গে। প্রথম সপ্তাহে বিদ্যাশিক্ষার ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ০৮:১৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মেষ রাশির চতুর্থ ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক। মাসের দ্বিতীয় সপ্তাহে দৃষ্টি সম্পর্ক হবে শুক্রের সঙ্গে। প্রথম সপ্তাহে বিদ্যাশিক্ষার ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না। পরবর্তী সপ্তাহে শুক্রের রাশি পরিবর্তনের পর শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ শুভ হলেও পরবর্তী সময়ে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃষ রাশির বিদ্যাশিক্ষার ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। উচ্চশিক্ষার ক্ষেত্রেও শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

মিথুন রাশির বিদ্যাশিক্ষার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। বুধের রাশি পরিবর্তনের পর শুভত্ব সামান্য বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

কর্কট রাশির বিদ্যাশিক্ষার ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক, মঙ্গলের অবস্থান। মাসের প্রথম সপ্তাহে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। পরবর্তী সময়ে ফলের সামান্য পরিবর্তন হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও খুব শুভফল আশা করা যায় না।

সিংহ রাশির বিদ্যাশিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ অশুভ হলেও মঙ্গলের রাশি পরিবর্তনের পর বিদ্যাশিক্ষার ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ।

কন্যা রাশির বিদ্যাশিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহে শুভফল প্রাপ্তি সম্ভব হলেও পরবর্তী সময়ে বিদ্যাশিক্ষার ক্ষেত্রে পরিবর্তন ঘটবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। বৃহস্পতির অবস্থানের কারণে রাহুর অশুভ প্রভাব থেকে রক্ষা মিলবে।

তুলা রাশির বিদ্যাশিক্ষা ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান। বিদ্যাশিক্ষার ক্ষেত্র শুভ কারত্তারী যোগে অবস্থান। বিদ্যাশিক্ষার ক্ষেত্রে খুবই শুভফল প্রাপ্ত হবে। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

বৃশ্চিক রাশি বিদ্যাশিক্ষার ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশির বিদ্যাশিক্ষার ক্ষেত্রে আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

মকর রাশির বিদ্যাশিক্ষার ক্ষেত্র শুভ। মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্র।

কুম্ভ রাশির বিদ্যাশিক্ষার ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

মীন রাশির বিদ্যাশিক্ষার ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। উচ্চচশিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ মধ্যম হলেও পরবর্তীতে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy