Advertisement
E-Paper

শুক্রবারে কি আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে? রাশি মিলিয়ে দেখে নিন

শুক্রবার দিনটি মিথুন রাশির জাতকদের জন্য শুভ। কোন রাশির জাতকেরা এই দিন সতর্ক থাকবেন? এই প্রতিবেদনে দেখে নিন জ্যোতিষ কী বলছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৪ ০৭:৩০
horoscope of how friday will pass for the zodiac signs
০১ / ১৩

শুক্রবার দিনটি মিথুন রাশির জাতকদের জন্য শুভ। কোন রাশির জাতকেরা এই দিন সতর্ক থাকবেন? এই প্রতিবেদনে দেখে নিন জ্যোতিষ কী বলছে।

horoscope of how friday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ– প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে। দন্ত্যরোগ বাড়তে পারে। নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তির যোগ। সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে। কিছু ঋণ হতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাধতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ -সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। দুপুরের পরে দিনটি ভাল কাটবে, কিন্তু মানসিক চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ভ্রাতৃবিবাদ বাড়তে পারে। সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন –প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি শুভ। শারীরিক অসুস্থতার কারণে কর্মে ক্ষতির আশঙ্কা। আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি বজায় থাকবে। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। আইনি কাজে সমস্যা বাড়তে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে চিন্তা।

horoscope of how friday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট – প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে যন্ত্রণা নিয়ে চিন্তা। কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে। ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। পড়াশোনার ক্ষেত্রে বাধা পড়তে পারে। অতিরিক্ত অর্থব্যয়ের যোগ। লোকের কাছে করুণার পাত্র হতে হবে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। স্বামীকে নিয়ে কোনও ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে তর্ক হতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ –খুব কাছের কোনও মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে। দামি কিছু প্রাপ্তি হতে পারে। সন্তান-স্থান শুভ। আজ কোনও সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে। কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন। প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে। পারিবারিক ভ্রমণের আশা রাখতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। আপনার কোনও ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা।

horoscope of how friday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা– সন্তানদের নিয়ে সংসারে কলহ হতে পারে। আইনি সমস্যা থেকে মুক্তিলাভ। নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। বাড়তি কথা অশান্তি ঘটাতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। সঙ্গীতশিল্পীদের জন্য সুযোগ আসতে পারে। নতুন বন্ধুর কারণে আনন্দ লাভ। দাম্পত্য জীবনে শান্তি পেতে পারেন।

horoscope of how friday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা– ধর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে। প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুদের কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে পরামর্শ দিতে যাবেন না। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শারীরিক কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক – উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে। ভ্রাতৃস্থানীয় কারও সঙ্গে বিবাদ হতে পারে। সংসারে সুখ ফিরবে, কিন্তু পরিশ্রম সত্ত্বেও কিছু অভাব-অনটন থেকে যাবে। যানবাহন খুব সাবধানে চালাতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ। পরিবারের কোনও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে। একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু - কর্মক্ষেত্রে মিশ্রফল। নিজের ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। অপরের জন্য কাজ করে আনন্দ লাভ। আগুপিছু চিন্তা করে উপার্জনের রাস্তায় এগোন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা বাড়বে। মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ আদায়ে বেগ পেতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। সারা দিন প্রিয়জনের সঙ্গলাভে আনন্দ। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর – কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে। ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা-বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে। ব্যবসায় উন্নতির যোগ। সংসারে শান্তি দেখতে পাবেন। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে। আগুন থেকে সাবধান।

horoscope of how friday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ – প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে। পিতার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। ভাই-বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে। সম্মান নিয়ে টানাটানির যোগ।

horoscope of how friday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন- কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ। স্বামীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। দুপুর নাগাদ ব্যবসা ভাল হবে। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনায় চাপ বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে একটু বুঝে চলুন। উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায় খরচ বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy