Advertisement
E-Paper

শুক্রবারে কি আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে? রাশি মিলিয়ে দেখে নিন

শুক্রবার দিনটি কোন রাশির জাতকদের জন্য শুভ? কোন রাশির জাতকেরা এই দিন সতর্ক থাকবেন? এই প্রতিবেদনে দেখে নিন জ্যোতিষ কী বলছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৪ ০৭:০১
horoscope of how friday will pass for the zodiac signs
০১ / ১৩

শুক্রবার দিনটি কোন রাশির জাতকদের জন্য শুভ? কোন রাশির জাতকেরা এই দিন সতর্ক থাকবেন? এই প্রতিবেদনে দেখে নিন জ্যোতিষ কী বলছে।

horoscope of how friday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ - পড়াশোনার জন্য বিদেশযাত্রা হতে পারে। গৃহনির্মাণের সুযোগ হাতছাড়া না করাই ভাল হবে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। বয়সে ছোট কারও জন্য দুশ্চিন্তা হতে পারে। আন্ত্রিক-জাতীয় রোগে ভোগান্তি হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে। কোনও সমস্যার সমাধান হতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটতে পারে। প্রিয় কোনও বস্তুর ক্ষতি হতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ- চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে। ভাল যুক্তির জন্য তর্কে জিততে পারেন। ফাটকা আয়ের যোগ বা লটারি কাটার জন্য দিনটি শুভ। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজসেবার কাজে শান্তিলাভ। আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ ও তাতে শান্তিলাভ। পারিবারিক সমস্যায় মানসিক অবসাদের যোগ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয় হবে। বন্ধুদের দিক থেকে বদনাম রটতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন –বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। দাম্পত্য সম্পর্কে কথা রাখার চেষ্টা করুন। হজমের গন্ডগোল বা পেটের সমস্যা হতে পারে। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর জন্য শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়ুর অসুখে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট –সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে মনোমালিন্য হতে পারে। পুরনো পাওনা আদায় করতে গিয়ে নাজেহাল হতে হবে। কারও দরকারি কাজে আপনাকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে বা বাড়িতে— সর্বত্র মানসিক চাপ সহ্য করতে হতে পারে। খেলাধুলায় নাম করার সুযোগ পেতে পারেন। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার ভাল যোগ। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন। দাম্পত্য জীবন সুখকর হলেও কিছু ক্লেশ থাকবে। থাইরয়েডের সমস্যায় ভোগান্তি দেখা যাচ্ছে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ –পিতার সঙ্গে মতান্তর হতে পারে। দরকারি কাজ দ্রুত মেটান। আপনার জীবনে কোনও শুভ পরিবর্তন ঘটতে পারে। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষের সেবায় শান্তি পাবেন। ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পেতে পারেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে। আগুন থেকে সাবধান থাকুন। বাড়িতে কোনও কিছুর উপদ্রব ঘটতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা –হঠাৎ করে কোনও চাকরির যোগ আসতে পারে। গুরুজনদের পরামর্শে ব্যবসায় অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে। আয়ের থেকে ব্যয়ের ইচ্ছা বেশি দেখা দেবে। শত্রুর সঙ্গে আপস করুন। সংসারে শান্তি বজায় থাকবে। চোখের সমস্যা বাড়তে পারে। পাওনা আদায়ের জন্য মাথাগরম হওয়ার যোগ। সৎ সঙ্গে থাকার চেষ্টা করুন। ভাই-বোনে বিবাদ বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বাড়বে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা –সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। গৃহনির্মাণের জন্য অর্থব্যয় হতে পারে। কোনও ঘটনা আপনার মনকে নাড়া দেবে। কাজের জায়গায় অল্পেই সন্তুষ্ট থাকুন। বন্ধুদের সঙ্গে বিলাসিতার কারণে সংসারে অশান্তি। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আধ্যাত্মিক কাজে দান করে আনন্দ লাভ। প্রিয়জনের সঙ্গে তর্ক বাধার জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক –অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে। অন্য কেউ পরামর্শ দিলে তা না নেওয়াই শ্রেয়। সন্তানের বিষয়ে নিশ্চিন্ত হবেন। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহে খুব ব্যথা সৃষ্টি হতে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে। সারা দিন প্রচুর পরিশ্রমের কারণে শারীরিক দুর্বলতা দেখা দেবে। হাড় ও দাঁতের সমস্যা বাড়তে পারে। সকালের দিকে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু –উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে। কোনও বন্ধুর সৌজন্যে কর্মে জটিলতা কেটে যেতে পারে। আইন সংক্রান্ত কাজে জড়িয়ে পড়তে পারেন। খেলাধুলায় নাম করার সুযোগ আছে। যানবাহন চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকতে হবে। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। কাছাকাছি স্থানে ভ্রমণে যেতে পারেন। গবেষণায় সাফল্য লাভ। ব্যবসায় চাপ বৃদ্ধি। বাড়িতে অশান্তির জন্য মানসিক যন্ত্রণা বাড়তে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর - প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা পড়তে পারে। প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন। পারিবারিক বিষয়ে বেশি না জড়ানোই ভাল হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। খুব নিকট কোনও বন্ধু আপনাকে ঠকাতে পারেন। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত খরচের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। কাজের চাপ বাড়তে পারে। কোনও ভাল কাজের জন্য পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনদের সঙ্গে অশান্তি হতে পারে। পড়াশোনায় অমনোযোগ দেখা দিতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ - কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। দাম্পত্য বিবাদ মিটে যাবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। রাস্তাঘাটে কোনও প্রকার ঝুঁকি নেবেন না।

horoscope of how friday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন –শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে। শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ। সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্ত্রীর জন্য আয় বাড়তে পারে। সন্তানের জন্য সুনাম লাভ। ব্যবসা নিয়ে কারও সঙ্গে বিবাদ ঘটতে পারে। প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেতে পারেন। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি পাবে। অতিরিক্ত কথায় বিবাদ বাধতে পারে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy