Advertisement
E-Paper

শুক্রবারে কি আপনার ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে? রাশি মিলিয়ে দেখে নিন

শুক্রবার দিনটি কোন রাশির জাতকদের জন্য শুভ? কোন রাশির জাতকেরা এই দিন সতর্ক থাকবেন? এই প্রতিবেদনে দেখে নিন জ্যোতিষ কী বলছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৭
horoscope of how friday will pass for the zodiac signs
০১ / ১৩

শুক্রবার দিনটি কোন রাশির জাতকদের জন্য শুভ? কোন রাশির জাতকেরা এই দিন সতর্ক থাকবেন? এই প্রতিবেদনে দেখে নিন জ্যোতিষ কী বলছে।

horoscope of how friday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ –সম্মানহানির সম্ভাবনা রয়েছে। কোনও কাজে সময় নষ্ট হতে পারে। চাকরির শুভ যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। প্রিয়জনের সঙ্গলাভে আনন্দ। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন। পেটের সমস্যা হতে পারে। বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন। ব্যবসায় চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারেন।

horoscope of how friday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ –ব্যবসায় লাভের যোগ। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় উন্নতির ইঙ্গিত। চাকরির স্থানে জটিলতার জন্য চিন্তা। কোনও আত্মীয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাধতে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদ ঘটতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বাড়তে পারে। নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন – ব্যবসার কাজে মাথা ঠান্ডা রাখুন। বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে। বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি। শরীর নিয়ে কষ্ট পেতে পারেন। বুদ্ধির জোরে শত্রুজয় সম্ভব হবে। ভাই-বোনে সম্পত্তি নিয়ে বিবাদ। সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন। নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার। প্রেমের কারণে আনন্দ লাভ। চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা।

horoscope of how friday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট – মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ। মিথ্যা বদনাম থেকে সাবধান। প্রেমে আনন্দ লাভ। বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ। শত্রুর কারণে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারেন। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চ পদের কোনও চাকরির খোঁজ পেতে পারেন। লিভারের সমস্যায় ভোগান্তি।

horoscope of how friday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ - কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মনঃকষ্ট। সকাল থেকে দাম্পত্য কলহের সম্ভাবনা। ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধির ব্যাপারে আলোচনা। কুকথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন। জ্যোতিষচর্চায় আনন্দ লাভ। শারীরিক কষ্ট বৃদ্ধি। কোনও ব্যক্তির দ্বারা ক্ষতির সম্ভাবনা। টাকাপয়সা বুঝে খরচ করুন, অধিক ব্যয়ের সম্ভাবনা। সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। প্রাত্যহিক কাজে বাধা পড়তে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা – ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে। প্রেমের ক্ষেত্রে সুখের দিন। আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট। বাড়িতে সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তিলাভ। কোমরের যন্ত্রণা বাড়তে পারে। স্ত্রীর কোনও কাজ আপনাকে অবাক করবে। নিজের কাজের প্রতি গর্ববোধ হবে। জ্বর-জ্বালায় ভোগান্তির আশঙ্কা আছে। গৃহনির্মাণের পরিকল্পনা করতে পারেন।

horoscope of how friday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা- কোনও নিকটাত্মীয়ের জন্য সংসারে বিবাদ। ব্যবসায় বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে। কৃষিকাজে সাফল্য পাবেন। পড়াশোনায় সুনাম বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসার ব্যাপারে বিশেষ আলোচনা। ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট পর্যন্ত হতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জনের যোগ রয়েছে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক – দুর্বুদ্ধি থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় অর্থাগমের যোগ। প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। কোনও অসৎ কাজের জন্য মনঃকষ্ট। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের কষ্ট বাড়তে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ হতে পারে। চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি। দাম্পত্য কলহ থেকে সাবধান।

horoscope of how friday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু - ব্যবসার ক্ষেত্রে তর্ক-বিতর্ক ক্ষতি করতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন। প্রতিবেশীদের জন্য সম্মানহানি। সেবামূলক কাজে আনন্দ লাভ। বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন। কোনও বন্ধুর জন্য কষ্ট বাড়তে পারে। ভাল কাজে সাফল্য লাভ। পড়াশোনার জন্য বিদেশযাত্রার আলোচনা বন্ধ হতে পারে। আপনার আলোচনায় অন্যেরা সন্তুষ্ট হবেন। আপনাকে মালিকের বশ্যতা স্বীকার করতে হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপস করে নিজের কাজ উদ্ধার করতে হবে। প্রয়োজনীয় কাজে দ্রুত এগিয়ে যান।

horoscope of how friday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর – কর্মক্ষেত্রে উন্নতির যোগ। সকালের দিকে কোনও দুশ্চিন্তা মাথা খারাপ করবে। শিক্ষকদের জন্য ভাল খবর। প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ। দাম্পত্য জীবনে শান্তি পেতে পারেন। শত্রুদের থেকে সাবধান থাকুন। কোনও আশা নষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। কোনও মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। স্বামীর আবদার পূরণ করতে হতে পারে। সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ – বিষয়-সম্পত্তি ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্যের যোগ। কোনও মহিলার জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে। নেশা থেকে ক্ষতির সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে ভাল কিছু ঘটতে পারে। চাকরির স্থানে উন্নতির যোগাযোগ লক্ষ করা যাচ্ছে। ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে আয় হতে পারে। কোনও বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে।

horoscope of how friday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন - সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাদের জন্য মনঃকষ্ট। বিবাহের যোগাযোগ আসতে পারে। দুপুরের পরে একটু সাবধানে থাকুন, বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখবর আসতে চলছে। আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ। সামাজিক সুনাম লাভ। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা। চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy