Advertisement
E-Paper

শনিবার মানেই ‘শনির দশা’ নয়, এই দিনে কী কী ভাল হতে পারে রাশি মিলিয়ে দেখে নিন

শনিবারে দিনভর কেবল ভোগান্তিই থাকবে, এই ধারণা ঠিক নয়। অন্যান্য দিনের মতো এই দিনটিও ভালমন্দ মিশিয়ে কাটবে। কোন রাশির জন্য দিনটি কেমন, দেখে নিন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৪ ০৭:০৯
horoscope of how saturday will pass for the zodiac signs
০১ / ১৩

শনিবারে দিনভর কেবল ভোগান্তিই থাকবে, এই ধারণা ঠিক নয়। অন্যান্য দিনের মতো এই দিনটিও ভালমন্দ মিশিয়ে কাটবে। কোন রাশির জন্য দিনটি কেমন, দেখে নিন।

horoscope of how saturday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ - কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয়সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি। যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। লোকসেবায় শান্তিলাভ। প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। শেয়ারের ব্যবসায় লাভ দেখা যাচ্ছে, তবে খুব চিন্তা করে এগোতে হবে।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ – আর্থিক ব্যাপারে ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। সারা দিন কোনও ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। স্ত্রীর জন্য কোনও বিশেষ কাজের সুযোগ পাবেন। কোনও দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। অনেক দিনের পড়ে থাকা অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। গৃহনির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন – বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথা বলায় বিবাদ হতে পারে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তিলাভ। সন্তানের ব্যাপারে কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট - মানসিক কষ্ট বাড়তে পারে। কোনও কোনও ভাল জিনিস নষ্ট হওয়ার যোগ। বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে। ব্যবসায় চাপ নিয়ে চিন্তা। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে। শত্রুভয় বাড়তে পারে। চাকরির স্থানে কারও সঙ্গে নতুন বন্ধুত্ব শুরু হতে পারে। কাজের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ। সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। ঋণ মকুব হতে পারে।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ - অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। দাম্পত্য সম্পর্কে রুক্ষতা বাড়বে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম পাবেন। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। রক্তচাপ বাড়তে পারে। আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা – ধর্মালোচনায় সুনাম বৃদ্ধি পাবে। মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক ক্ষতি হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা – সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। চিকিৎসার কাজে বিপুল ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কাউকে খারাপ কথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জন সম্পর্কে কোনও খারাপ খবর বাড়িতে আসতে পারে। বৃথাভ্রমণ হতে পারে।

horoscope of how saturday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক – সঞ্চয়ের ইচ্ছা বাড়তে পারে। সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি।

horoscope of how saturday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু – ব্যবসায় লাভ হলেও অর্থ অপচয়ের সম্ভাবনাও আছে। ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা আসতে পারে। প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ। বাড়িতে অতিথি সমাগমে চিন্তা বৃদ্ধি পেতে পারে। চারিত্রিক অবনতির যোগ। হঠাৎ বিষয়সম্পত্তির প্রাপ্তিযোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি।

horoscope of how saturday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর – কুচিন্তা থেকে দূরে থাকুন। চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল। সন্তানদের নিয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। ঋণের পরিমাণ বাড়তে পারে। মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে।

horoscope of how saturday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ – কোনও আধ্যাত্মিক কাজ করতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান হতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ করা যাবে। সন্তানদের কারণে গর্ববোধ। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন।

horoscope of how saturday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন - বিদেশযাত্রার ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভাল হবে। চক্ষুপীড়া হতে পারে। কোনও ভাল চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে। ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল হবে। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে উপদেশ না দেওয়াই ভাল হবে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy