Advertisement
E-Paper

সাবেক সাজে বর্ষবরণের প্রস্ততি রাইমার, রং মিলিয়ে শাড়ি পরলেন নায়িকার নতুন ‘বোন’! কে তিনি?

রাত পোহালেই বাঙালির নতুন বছর। পয়লা বৈশাখ মানেই শাড়ির সাজ। কিন্তু কেমন ভাবে সাজবেন এ বার? ধন্দ কাটানোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন টলিপাড়ার দুই নায়িকার সাজ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১০:০৫
বৈশাখের প্রথম দিন। শুরু হচ্ছে নতুন বছর। যে উদ্‌যাপনের প্রতিটি ছন্দে বাঙালিয়ানার সুর কানে আসে, তা-ই তো পয়লা বৈশাখ! যে অভিনেত্রীকে সারা বছর খুব বেশি শাড়িতে দেখা যায় না, সেই রাইমা সেনও সেজে উঠেছেন বাঙালি ঢঙে। পর্দার চরিত্রের জন্য অবশ্য নিজেকে নানা ভাবে শাড়িতে সাজান তিনি। কিন্তু রোজের সাজে পশ্চিমি পোশাকই বেশি পছন্দ। সেন পরিবারের তারকা বাঙালি পার্বণে সম্পূর্ণ শাড়িতে সেজে দেখালেন, পয়লা বৈশাখের সাজ কেমন হতে পারে।
০১ / ১৪

তবে তিনি একা নন। এলেন তাঁর বোনও। থুড়ি, নতুন পাতানো বোনও। শ্যামৌপ্তি মুদলি। সম্প্রতি টলিউডের দুই নায়িকা দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন একটি ছবিতে। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এ দুই বোনের ভূমিকায় অভিনয় করেছেন রাইমা আর শ্যামৌপ্তি। অভিনয়ের পর থেকে যেন দু’জনে বাস্তবেই যেন একে অপরের বোন হয়ে উঠেছেন। সাজগোজও করছেন এক রকম ভাবেই।
০২ / ১৪

পয়লা বৈশাখে আপনার পছন্দের ‘লুকবুক’ তৈরির জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন দুই বোনই। প্রিয় বান্ধবী, দিদি-বোন বা প্রেমিকারা একসঙ্গে রং মিলিয়ে সাজতে পারেন এমন ভাবেই। বৈশাখ হয়ে উঠতে পারে এমনই রঙিন। সঙ্গে অবশ্যই মানিয়ে পরতে হবে নতুন ধরনের নকশা করা গয়নাও। গোটা সাজে থাকতে পারে নতুনত্ব এবং সাবেকের যুগলবন্দি।
০৩ / ১৪

দুই বোনকে রং মিলিয়ে সাজিয়েছেন অনুপম চট্টোপাধ্যায়। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতেও তিনিই সাজিয়েছেন শুটিং সেটে আলাপ হয়ে প্রায় বোন হয়ে ওঠা দুই নায়িকাকে। লাল, সাদা, হলুদে। সঙ্গে রেখেছেন মানানসই গয়না। রাইমার সাজে সাবেকি লাল তাঁতের আনারস পাড়ের শাড়ি এবং হাতে সুতোর কাজ করা ব্লাউজ়। সঙ্গে গলায় নকশা করা সোনার চোকার, কানে কানবালা, নাকে নথ এবং হাতে বালা পরিয়ে সাজানো হয়েছিল রাইমাকে। টিপের বিশেষ ভূমিকা রয়েছে দুই বোনের সাজেই। পয়লা বৈশাখের সাজে একটু কাজল আর গুঁড়ো সিঁদুরের টিপ অন্য মাত্রা যোগ করেছে। শ্যামৌপ্তি বলেন, ‘‘ছবির কর্মশালায় যে দিন প্রথম আলাপ হল, সে দিনই এত বন্ধুত্ব হয়ে গেল আমাদের দু’জনের। তার পর যখন বাইরে গেলাম, তখন তো খুব মজা করতাম।’’ রাইমাও গল্পে ঢোকেন। বলেন, ‘‘আমরা তো ছবিতে এক পরিবারের অংশ। তাই আমরা পরিবারের মতোই হয়ে গিয়েছি।’’
০৪ / ১৪

শ্যামৌপ্তিকে সাবেকি ধাঁচে শাড়ি পরানো হয়েছে এখানে। ব্লাউজ় ছাড়া শাড়ি। আঁচলের কায়দায় রয়েছে বৈচিত্র। আটপৌরে ভাবে পরানো লাল টুকটুকে স্বর্ণচরি শাড়ির আঁচল কখনও কাঁধে ফেলা, কখনও বা হাতে। এক ঢাল কালো চুল ফেলে রাখা হয়েছে ঘাড়ে। ছোট বোনকে ঘিরে অনুপমের শৈলীর ছাপ চোখে পড়ার মতো। তাঁর কথায়, ‘‘টিউব টপ, ব্রা, ট্যাঙ্ক টপ ইত্যাদিকে ব্লাউজ় হিসেবে পরার চল বেড়েছে আজকাল। ফলে এখন নানা ভাবে সাবেক সাজকে ফিরিয়ে আনা হচ্ছে। তার উপর গয়নাগুলোও একটু অন্য রকমের।’’ শ্যামৌপ্তির গলায় মাছ মোটিফের হার এবং ঠোকাইয়ের চোকার, হাতে বাঘ বালা, আঙুলে আংটি। সোনার গয়নায় মুড়ে, সাবেক সাজে ঝলমল করছেন শ্যামৌপ্তি।
০৫ / ১৪

শ্যামৌপ্তির সবচেয়ে পছন্দ হয়েছে লাল শাড়ির সাজ। সাবেক সাজে নিজেকে নতুন ভাবে দেখার সুযোগ পেয়েছেন তিনি। সদ্যবিবাহিতা নায়িকা বলছেন, ‘‘সুযোগ পেলেই আমি শাড়ি পরি। কিন্তু ব্লাউজ় ছাড়া আটপৌরে শাড়ির সাজে সেজে যাওয়ার মতো কোনও অনুষ্ঠান তেমন হয় না। হলে অবশ্যই টিউব টপ দিয়ে এমন ভাবে শাড়ি পরতে চাই।’’
০৬ / ১৪

রাইমার যদিও বেশি পছন্দ হয়েছে তাঁদের সাদা শাড়ির সাজ। বেশ রাজকীয়, স্নিগ্ধ সজ্জা। আসলে রাইমার পছন্দের রংও সাদা। আর সাজ মানেই তাঁর কাছে, সাদামাঠা কিন্তু আভিজাত্যপূর্ণ। তাই তিনি বলছেন, ‘‘আমার কাছে পোশাক মানেই হল, আরাম। পোশাক আমার পরিচয় তৈরি করে না, বরং আমি কী ভাবে সেই পোশাকটি পরছি, সেটাই আমার আসল পরিচয়। অন্ধ ভাবে ফ্যাশনের ট্রেন্ড অনুসরণ করার চেয়ে নিজস্ব স্টাইল থাকা বেশি জরুরি।’’
০৭ / ১৪

চলতি ফ্যাশনকে উপেক্ষা করারই পক্ষপাতী রাইমা। তাঁর মতে, কাউকে নকল না করে নিজের মতো থাকাটাই সবচেয়ে বড় কথা। সবার ভিড়ে আলাদা ভাবে নজরে পড়াটাই আসল। ‘‘সবাই যা পরছে, আমাকেও তা-ই পরতে হবে’’— এমন ধারণায় বিশ্বাসী নন তিনি। তাই সাজগোজের ক্ষেত্রে নিজের চোখকেই ভরসা করেন রাইমা।
০৮ / ১৪

সাদা রং শ্যামৌপ্তিরও খুব প্রিয়। সুতির, হালকা শাড়ি পরতেই পছন্দ করেন তিনি। যদি কখনও সাজ নিয়ে ধন্দ বা দ্বন্দ্ব তৈরি হয়, কিছু না ভেবে চট করে শাড়ি পরে নেন তিনি। এ বারও পয়লা বৈশাখের রাতে শাড়িতেই সাজবেন নায়িকা। রণজয় বিষ্ণুর সঙ্গে বিয়ের পর প্রথম পয়লা বৈশাখ বলে কথা! রাতে বাইরে খেতে গেলে কী শাড়ি পরবেন, তা-ও ভেবে রেখেছেন।
০৯ / ১৪

দুই নায়িকার দুই শাড়ির রং ঠিক সাদা নয়, বরং সেগুলি আইভরি রঙের। হ্যান্ডলুম মসলিন শাড়ির উপর সোনালি এবং রুপোলি সুতোর কাজ করা। শ্যামৌপ্তিকে হল্টার নেক ব্লাউজ় দিয়ে সাজিয়েছেন অনুপম। রাইমাকে পরিয়েছেন হাতাযুক্ত জামেওয়ার গোল্ডেন ব্লাউজ়। আইভরি এবং সোনালি রঙের মেলবন্ধনের কথা মাথায় রেখে নকশা করা হার, হাতে গিনিচুড়, কানে বড় ঝোলা পাশা দিয়ে সাজানো হয়েছে ছোট বোনকে। রাইমার পরনে ছিল মুক্তোর চোকার এবং মুক্তোরই সীতাহার। হাতে শাঁখাবাঁধানো বালা। দু’জনের চুলেই আনা হয়েছে সফ্‌ট কার্ল। বৈশাখের প্রথম দিন সকালে এমন সাজ সাজলে চড়াও মনে হবে না, আবার একেবারে সাদামাঠাও লাগবে না।
১০ / ১৪

অনুপমের মতে, হলুদ ছাড়া আবার বাঙালির উৎসব পূর্ণ হয় না কি! একটি সাজে হলুদ রং তো থাকবেই। তাই রাইমাকে তিনি সিল্ক মটকা মসলিনের শাড়ি পরালেন হাতকাটা ব্লাউজ়ের সঙ্গে। ছিমছাম জেল-ব্যাক খোঁপা বাঁধা হয়েছে রাইমার চুলে। তার সঙ্গে মাথায় গুঁজে দেওয়া হয়েছে পদ্মফুল। পয়লা বৈশাখের আমেজ স্পষ্ট হয়ে গেল ফুলের এই সাজেই। বেল-জুঁই তো অতি ব্যবহৃত। সেখানে পদ্ম যেন বিশেষ ভাবে নজর কাড়বে ভিড়ের মাঝেও। তেমনই নজরকাড়া সাজ পছন্দ অভিনেত্রীরও। দু’হাতে মকরবালা, রুপোলি লিচুকাটা হাঙরমুখ বালা হাতে, গলায় নকশা করা ঠোকাইয়ের চোকার। সঙ্গে কপালও সেজেছে টিপে।
১১ / ১৪

রাইমার পাতানো বোনের সাজে মল কটনের হলুদ হ্যান্ডলুম শাড়ি। সঙ্গে নুড্‌ল স্ট্র্যাপ ব্লাউজ়। নায়িকার গলায় গোগো হার, হাতে নকশা করা চুড়, স্টেটমেন্ট আংটি। তা ছাড়া মোটা রুপোলি চেনের সঙ্গে ভিক্টোরিয়ান ডিজ়াইনের রুপোর গিনির পেন্ডেন্ট বেঁধে পরানো হয়েছে শ্যামৌপ্তিকে। সাবেক গয়নাকে সাম্প্রতিকের ছোঁয়া দেওয়া হয়েছে এই ‘লুকবুক’-এ।
১২ / ১৪

নিজে হাতে রান্না করতে পছন্দ করেন না রাইমা। কিন্তু পয়লা বৈশাখ মানে তো ভাল ভাল খাবার বটেই। এই দিনটায় ছোট থেকে বাড়ির সকলে মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করে সেন পরিবার। প্রতি বারের মতো এ বারও তাঁদের রাঁধুনী রান্না করবেন সকলের জন্য। অন্য দিকে, রান্না নিয়ে শৌখিন শ্যামৌপ্তি। বিশেষ করে স্বামীকে রান্না করে খাওয়াতে ভালবাসেন। ছুটি পেলে নিজেই সমস্ত রান্না করবেন।
১৩ / ১৪

পাতানো দুই বোনের মধ্যে একটাই মিল। এ দিন তাঁরা বাঙালি খাবার দিয়েই পেটপুজো করবেন। বাঙালিদের নতুন বছর বলে কথা! সাজিয়ে গুছিয়ে ভাজা, ডাল, ভাত, মাছ, মাংস, চাটনি, মিষ্টি, সবই থাকবে তাঁদের পাতে। ফলে বাঙালির আড্ডা এবং খানাপিনা— বৈশাখের প্রথম দিনটি সাবেক কায়দায়ই উদ্‌যাপন করবেন নতুন দুই বোন। সঙ্গে চলবে নিজেদের নতুন ছবির তোড়জোড়ও।
১৪ / ১৪

ভাবনা ও পরিকল্পনা: সুচন্দ্রা ঘটক, প্রয়োগ: তিস্তা রায় বর্মণ, ছবি: সায়ন্তন দত্ত, সাজশিল্পী: অনুপম চট্টোপাধ্যায়, রাইমা সেনের রূপটান: বাবুসোনা সাহা, রাইমার কেশসজ্জা: গিনি, শ্যামৌপ্তি মুদলির রূপটান: পাপিয়া চন্দ, শ্যামৌপ্তির কেশসজ্জা: সীমা ঘোষ, গয়না: গহনে, জলসাঘর, পোশাক: পরমা, প্রিয়গোপাল বিষয়ী, স্থান: অ্যাস্টর হোটেল, খাবার: সপ্তপদী

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy