Advertisement
E-Paper

বৃহস্পতি মানে মা লক্ষ্মীর বার, সেই দিনটায় আপনার অর্থ ভাগ্য কেমন? জানুন আজকের রাশিফল

অর্থ, প্রেম, যশ- কেমন কাটবে আপনার আজকের দিন? রইল আপনার দৈনিক রাশিফল। এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৪ ০৭:০২
horoscope of how thursday will pass for the zodiac signs
০১ / ১৩

অর্থ, প্রেম, যশ- কেমন কাটবে আপনার আজকের দিন? রইল আপনার দৈনিক রাশিফল। এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ- ব্যবসায় অশান্তি বাধার আশঙ্কা। বুকের সমস্যা বৃদ্ধি। পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা। পড়াশোনার জন্য দূরযাত্রা। যে কোনও দিক থেকে আয় হতে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ লাভ। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদের জন্য কাজ নিয়ে চিন্তা। প্রবাসী বন্ধুর খবর আসতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি হতে পারে। ব্যবসায় ভাল সুযোগ নষ্ট হওয়ার যোগ। আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা আদায়ে দেরি হতে পারে। পেটের সমস্যা থেকে সাবধান।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ– বুদ্ধির ভুলে কোনও ক্ষতি হতে পারে, একটু সাবধান থাকা দরকার। ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন। নিজের কাজে উন্নতি লক্ষ করতে পারবেন। প্রিয়জনের ব্যবহার মনে আঘাত দিতে পারে। জলপথে ভ্রমণ বিপদ ঘটাতে পারে। শত্রুর জন্য ব্যবসার ক্ষতি। বাড়তি আয় করতে গেলে বিপদ হতে পারে। শিল্পীদের জন্য ভাল সময়। কোনও ক্ষত থেকে শরীরে সংক্রমণ ঘটতে পারে। প্রবাসীদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা থাকবে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন- প্রেমের ব্যাপারে অবসাদগ্রস্ত হতে পারেন। ব্যবসায় লাভ বৃদ্ধি, তবে খরচও বাড়বে। বাড়িতে কোনও শুভ কাজ হতে পারে। পড়ে থাকা কাজ সেরে ফেলুন। পেটের সমস্যায় সারা দিন কষ্টে কাটতে পারে। বাড়িতে মনের মতো পরিবেশ পেতে পারেন। ব্যবসায় খুব ভাল সুযোগ মিলতে পারে। কঠিন কোনও সমস্যার সমাধান হতে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি। শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কর্মক্ষেত্রে সুনাম লাভ। প্রবাসী বন্ধুর জন্য মনখারাপ। বুকে-পিঠে কষ্ট বাড়তে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট– কোনও সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান। নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। হাতের কাজের জন্য সুনাম পেতে পারেন। ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। সহকর্মীদের কাছে গুরুত্ব পাবেন। শত্রুভয় বাড়তে পারে। প্রিয়জনের খবর না পাওয়ায় মনখারাপ। ব্যবসায় উন্নতির যোগ। পায়ের যন্ত্রণা বাড়তে পারে। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে আয় হতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার লাভ।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ– দিনটি ভাল-মন্দ মিশিয়ে কাটবে। বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা। মানসিক কষ্ট থাকবে। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। বাড়তি কাজের চাপ থাকবে। জটিল ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন। ধর্মীয় কাজে দান করতে পারেন। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে পারেন। শিল্পীদের সময় খুব ভাল কাটবে। দাম্পত্য বিবাদে বাড়িতে অশান্তি। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। সামাজিক সুনাম পেতে পারেন। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসতে পারে। খরচের জন্য চিন্তা বাড়বে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা– পুরাতন রোগ থেকে মুক্তিলাভ। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। বিবাহ নিয়ে অশান্তি হতে পারে। সপরিবার ভ্রমণের আলোচনা। বিকালের দিকে শুভ পরিবর্তন। বন্ধুমহলে আলোচনার পাত্র হতে পারেন। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে। চাকরিতে কাজের চাপ বাড়তে পারে। কোমরে আঘাত লাগতে পারে। কোনও আশা বিনষ্ট হতে পারে। সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি। কারও কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়তে পারে। স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা– শিক্ষাগত যোগ্যতার কারণে ভাল কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে। সামাজিক কাজে বাধা পড়তে পারে। খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে সুবিধা পাবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারেন। শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। হৃদ্‌রোগ দেখা দিতে পারে। প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাধতে পারে। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। বাড়িতে অনেক অতিথি আসতে পারেন।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক– সন্দেহজনক কোনও ব্যক্তির পাল্লায় পড়ে অর্থক্ষতি। মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন। দাম্পত্য কলহের অবসান। বিষয়-সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের আলোচনা হতে পারে। সন্তানকে নিয়ে পরিবারে জটিলতা দেখা দিতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। পেটের সমস্যা বাড়তে পারে। শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে। সঙ্গীতচর্চা থেকে আনন্দ লাভ। চাকরির স্থানে চাপ বাড়তে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু– সকালের দিকে কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। কর্মস্থানে গুপ্তশত্রু হতে পারে। আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন। শেয়ারে বাড়তি টাকা লগ্নি না করাই শ্রেয়। ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বুদ্ধির ভুলে কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। খুব নিকট কোথাও সবান্ধব ভ্রমণ হতে পারে। দামি কিছু হারিয়ে যেতে পারে। পাওনা টাকা ফেরত পেতে পারেন। বাইরে ভোগান্তি হওয়ার যোগ। মাথার যন্ত্রণা বাড়তে পারে। সংসারে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর- অন্যের জিনিসের প্রতি লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন। সংসারে মনঃকষ্ট। বাক্‌পটুতায় শত্রুর মন জয়। নতুন কাজের পরিকল্পনা হতে পারে। চিকিৎসার জন্য অর্থব্যয় হতে পারে। অপর কারও জন্য প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে। প্রশাসনিক কাজে উন্নতির যোগ রয়েছে। মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাধতে পারে। ব্যবসায় কলহ বাধতে পারে। চাকরির স্থানে নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার। চাকরিতে চাপ বাড়তে পারে। কাজের প্রতি অনীহা থাকবে। দাঁতের যন্ত্রণা বৃদ্ধি পাবে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ- বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। মামলা-মোকদ্দমায় হঠাৎ ফেঁসে যেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝমেলা মিটে যেতে পারে। কর্মে বিশেষ মন থাকবে না। বিবাহ নিয়ে কোনও মূল্যবান সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনও কাজে হঠকারিতা না করাই ভাল। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। ব্যবসায় চাপ বৃদ্ধি। শিক্ষার ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায় হতে পারে। বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণের যোগ। ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে। কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন- কর্মক্ষেত্রে বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে। প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয়। নামী কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসী কেউ বাড়িতে আসতে পারেন। আপনি কারও চক্রান্তের শিকার হতে পারেন। সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারেন। ব্যাঙ্কের ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে। সন্তানের জন্য চিন্তা। বাবার সঙ্গে বিবাদ। কাজে সাহসের পরিচয় দিতে হবে। কোনও ভাল কাজের জন্য সুযোগ আসতে পারে। ভ্রমণের জন্য খরচ বৃদ্ধি পাবে। বন্ধুর জন্য মনঃকষ্ট।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy