Advertisement
E-Paper

কেমন কাটবে মাসের প্রথম বৃহস্পতিবার? রাশি মিলিয়ে দেখে নিন

বৃহস্পতিবার দিনটি কর্কট রাশির জাতকদের জন্য শুভ। কোন রাশির জাতকেরা এই দিন সতর্ক থাকবেন? এই প্রতিবেদনে দেখে নিন জ্যোতিষ কী বলছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৪ ০৭:২৭
horoscope of how friday will pass for the zodiac signs
০১ / ১৩

বৃহস্পতিবার দিনটি কর্কট রাশির জাতকদের জন্য শুভ। কোন রাশির জাতকেরা এই দিন সতর্ক থাকবেন? এই প্রতিবেদনে দেখে নিন জ্যোতিষ কী বলছে।

horoscope of how friday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ– শত্রুর কোপ থেকে মুক্তিলাভ। কোনও ধর্মীয় কাজে দান করতে হতে পারে। পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পেটের কষ্ট থাকবে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে। পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ – কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন। সংসারে ব্যয়সঙ্কোচ করার ব্যাপারে আলোচনা। শত্রুভয় বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী সংস্থায় কাজের ব্যাপারে আলোচনা। ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে বিবাদ। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে। আর্থিক চাপ থাকতে পারে। বাড়ির বাইরে কারও সঙ্গে বিবাদ হতে পারে। কর্মস্থানে আপনাকে কারও কথামতো চলতে হতে পারে। আত্মীয়দের কাছ থেকে আপনি তেমন কোনও সাহায্য পাবেন না। বেশি কথা বলায় সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন- সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে। প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পেটের সমস্যা হতে পারে। বন্ধুদের কাছ থেকে ভালবাসা পেতে পারেন। ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। বুদ্ধিভ্রংশ হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট – কোনও আশা ভঙ্গ হতে পারে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার যোগ। কোনও আত্মীয়ের জন্য দুশ্চিন্তা। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে। একটু একা থাকতে ভাল লাগবে। জমি-বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। সংসারে অতিথির কারণে ব্যয় বাড়তে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা।

horoscope of how friday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ – অতিরিক্ত কথা বলার জন্য বাড়িতে বিবাদ। শরীরে কষ্ট বাড়তে পারে। ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে। কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। খেলাধুলায় সাফল্য লাভের যোগ। বিবাহের শুভ যোগাযোগ। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা – প্রেমে বিরহ দেখা দিতে পারে। বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। ব্যবসায় কারও সঙ্গে বিবাদ হতে পারে। সম্পত্তির ব্যাপারে অশান্তি হতে পারে। সন্তানদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। রক্তচাপ বাড়তে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হতে পারে। মাথার যন্ত্রণা হতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা – মনের মতো পরিবেশ পেতে পারেন। দাম্পত্য জীবন ভাল কাটতে পারে। কর্মস্থানের পরিবর্তন হতে পারে। বাড়তি খরচের যোগ। বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে। বাড়িতে কোনও খারাপ খবর আসার সম্ভাবনা। মাথার যন্ত্রণা হতে পারে। দুপুরের পরে কারও প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে। ব্যবসায় বাড়তি লাভের বিষয়ে আশা না করাই ভাল হবে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থব্যয়। বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক – সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। ব্যবসায় ভাল লাভের সময়। বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে। স্ত্রীর সঙ্গে তর্ক হওয়ায় ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি। ব্যবসার কাজে চাপ বৃদ্ধি। প্রেমে আঘাত পেতে পারেন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। বাড়ির সকলে মিলে ভ্রমণ হতে পারে।

horoscope of how friday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু - জেদের কারণে কোনও ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। পশুপাখি নিয়ে আনন্দ পেতে পারেন। ব্যয় বাড়তে পারে। ব্যবসায় ভাল সুযোগ কাজে লাগান। চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি। শরীরের ক্ষমতা বুঝে কাজ করুন। সংসারে ঝামেলার জন্য পরিবেশ আয়ত্তে থাকবে না। কাজের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধির সম্ভাবনা।

horoscope of how friday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর – অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে। আয়ের দিক থেকে দিনটি ভাল। বন্ধুদের জন্য কোনও শুভকাজ সম্ভব হবে। ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারে। কারও চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে। চাকরির স্থানে কারও সঙ্গে তর্ক হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা কমবে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ। আর্থিক চাপ বাড়তে পারে। নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন। কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে। বিজ্ঞানচর্চার জন্য উপযুক্ত সময়।

horoscope of how friday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ – শুভ কাজে বাধা পাওয়ায় মনঃকষ্ট। নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন। সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে। পেটের কষ্ট বাড়তে পারে। কাজের সুফল পেতে পারেন। বাড়িতে কোনও ভুল কাজ করার জন্য অনুতাপ। ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে পারে। ব্যবসায় ফল মধ্যম। পরিশ্রম হবে প্রচুর। বাইরের লোকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি।

horoscope of how friday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন – রাজনীতির লোকেদের জন্য ভাল খবর আসতে পারে। সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। অযথা অশান্তি ঘটতে পারে। প্রিয়জনের জন্য মনঃকষ্ট। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় লোকের সঙ্গে তর্ক। সন্তানের জন্য দুশ্চিন্তা। প্রিয়জনের ক্ষতি হতে পারে। পেটের সমস্যা বৃদ্ধি। দুপুরের পরে ব্যবসা ভাল চললেও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy