জ্যোতিষশাস্ত্রে রাহু কাল, কেতু সর্প বা সাপ। কাল এবং সর্প যদি বাকি ৭ গ্রহকে ঘিরে ধরে সৃষ্টি হয় কালসর্প যোগ বা দোষ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও ব্যক্তির জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের সহাবস্থানের জেরে প্রায়শই কিছু শুভ ও অশুভ যোগ তৈরি হয়। আর জন্মপত্রিকায় এই কালসর্প যোগ দেখা গেলে তা অশুভ যোগ বলেই ধরা হয়।
কাল এবং সর্প যদি বাকি ৭ গ্রহকে ঘিরে ধরে সৃষ্টি হয় কালসর্প যোগ বা দোষ। অর্থাৎ, রাহু এবং কেতুর এক পার্শ্বে সব গ্রহের অবস্থান হলে সৃষ্টি হয় কালসর্প যোগ বা দোষ। কালসর্প যোগ বা দোষ এই ধরনেরই এক যোগ যার নাম শুনলেই মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে বর্তমানে এমন একটি বিরল অবস্থা তৈরি হয়েছে মহাকাশে রাহু ও কেতুর গণ্ডিতে বন্দি হয়ে পড়েছে একাধিক গ্রহ। বন্দি হয়ে রয়েছে সূর্য, বুধ, শুক্র, মঙ্গল ও শনি। এমনকি চন্দ্রও রয়েছে কুম্ভের ঘরে। সব গ্রহ যখন রাহু ও কেতুর অক্ষের মধ্যে চলে আসে, তখন তৈরি হয় এক প্রবল শক্তি।
এই বিশেষ যোগের প্রভাবে শাপে বর হতে চলেছে বিশেষ কয়েকটি রাশি। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত তিনটি বিশেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্যাকাশে ঝলমল করবে সাফল্য ও সৌভাগ্য।
আরও পড়ুন:
বন্দি গ্রহদের তালিকায় নেই একমাত্র বৃহস্পতিই। এই গ্রহটি মিথুন রাশিতে অবস্থান করে ছায়াগ্রহের কবল থেকে মুক্ত। জ্যোতিষমতে, মিথুন রাশি জাতক-জাতিকাদের যোগ আপনার জন্য অত্যন্ত শুভ। দীর্ঘ দিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং মান-সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। আপনার নেওয়া সঠিক সিদ্ধান্তগুলো ভবিষ্যতে বড় সাফল্য এনে দেবে। অর্থপ্রাপ্তির যোগ জোরালো।
বৃহস্পতির শুভ দৃষ্টি তুলা রাশির জাতক-জাতিকাদের ওপর থাকায় তারা বিপন্মুক্ত থাকবেন। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন। বিদেশযাত্রা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় কোনও সুযোগ আসতে পারে। পরিবারে আনন্দ সংবাদ বা মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে। অবিবাহিতদের বিয়ের আলোচনা এগোতে পারে।
কর্কট রাশির ক্ষেত্রে আবেগ এবং যুক্তির সঠিক ভারসাম্যই হবে সাফল্যের চাবিকাঠি। উপস্থিত বুদ্ধি থাকবে তুঙ্গে। যে সমস্যাগুলো এত দিন পাহাড়ের মতো অজেয় মনে হত সেগুলিকে বুদ্ধির জোরে সমাধান করে ফেলবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। বকেয়া টাকা আদায় হতে পারে বা অপ্রত্যাশিত অর্থ হাতে আসতে পারে। কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য আসতে পারে।