Advertisement
E-Paper

শনিদেবের কৃপার এই চার রাশির জীবনে সামনের চার বছর চলবে রাজকীয় যোগ

শনিদেবের নামেই আমরা একটু ভীত হয়ে যাই। কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। শনিদেবের কৃপায় আমরা জীবনে অনেক ভাল ফলও লাভ করতে পারি। শনিদেবের কৃপা থাকলে ভাগ্য ঘুরে যেতে বেশি সময় লাগে না।

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ০৭:৫৫
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শনিদেবের নামেই আমরা একটু ভীত হয়ে যাই। কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। শনিদেবের কৃপায় আমরা জীবনে অনেক ভাল ফলও লাভ করতে পারি। শনিদেবের কৃপা থাকলে ভাগ্য ঘুরে যেতে বেশি সময় লাগে না। অক্টোবর ২০২১ থেকে সামনের চার বছর কয়েকটা রাশির জীবনে আসতে চলেছে রাজকীয় যোগ।

কোন রাশির রাজকীয় যোগ আসতে চলেছে—

মেষ

মেষ রাশির জাতক যে কোনও কাজে সফলতা পাবে এবং ভাগ্যের উন্নতি হবে দেখার মতো। ব্যবসার ক্ষেত্রে খুবই ভাল যোগ রয়েছে। অভাবনীয় ভাবে সম্পত্তি লাভও হতে পারে। এ ছাড়া সম্মান বৃদ্ধি এবং চাকরির ক্ষেত্রেও উন্নতি হতে পারে।

বৃষ

বৃষ রাশির ক্ষেত্রেও নানা দিক থেকে সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে উন্নতি আসবে দারুণ ভাবে। যাঁরা চাকরির চেষ্টা করছেন তাঁদের জন্য শুভ। নতুন চাকরিও পেতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্যও খুব ভাল সময়। অভিনয়ের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্যও শুভ। ধন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।

তুলা

তুলা রাশির ক্ষেত্রেও এই চার বছর অত্যন্ত শুভ। জীবনে সুখ শান্তি তথা ভাগ্যের পূর্ণ সাফল্য আসতে চলেছে। জীবনে নানা দিক থেকে সুযোগ মিলবে এই সময়। অর্থ আসবে প্রচুর।

মকর

মকর রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতি চলার মধ্যেও এই সময় শুভ ফল পাওয়া যাবে। ধন সম্পত্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়ের জায়গাটা সবল হবে। আটকে থাকা কাজ উদ্ধার হবে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে।

Birth Chart Shani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy