Advertisement
E-Paper

খারাপ সময়ের অবসান! মার্চে বিভিন্ন গ্রহের স্থান পরিবর্তনের ফলে কর্মফলের চক্র পূরণ হতে চলেছে তিন রাশির

যেটুকু খারাপ কর্ম করা হয়, তার পরিপ্রেক্ষিতে ততটুকুই ফল ভোগ করতে হয়। এর অনেকটাই নির্ভর করে রাশির উপর। এ ছাড়া অন্যান্য বিভিন্ন গ্রহের অবস্থান, জন্মছকে কোন গ্রহ কোন ঘরে রয়েছে সে সবের বিচারও করা হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৭:৪৮
karmic cycle

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কর্মফল খুবই মারাত্মক একটি জিনিস। খারাপ কাজ করলে তার ফল আমাদের ভোগ করতেই হয়। জ্ঞাত বা অজ্ঞাত, যে অবস্থাতেই খারাপ কাজ করা হোক না কেন, সেটির প্রভাব আমাদের ভোগ করতেই হয়। কলকাঠি নাড়েন শনিদেব। সেটি ফাঁকি দেওয়ার ক্ষমতা আমাদের কারও নেই। তবে যেটুকু খারাপ কর্ম করা হয়, তার পরিপ্রেক্ষিতে ততটুকুই ফল ভোগ করতে হয়। এর অনেকটাই নির্ভর করে রাশির উপর। কারণ রাশিচক্রের প্রতিটি রাশির সঙ্গে শনিদেবের সম্পর্ক ভাল নয়। এ ছাড়া অন্যান্য বিভিন্ন গ্রহের অবস্থান, জন্মছকে কোন গ্রহ কোন ঘরে রয়েছে সে সবের বিচারও করা হয়। সেই অনুযায়ী দেখা যাচ্ছে, রাশিচক্রের তিন রাশির ব্যক্তিরা মার্চের শেষে গিয়ে কর্মফল থেকে মুক্তি পেতে চলেছেন। তালিকায় কোন কোন রাশি রয়েছে, দেখে নিন।

কোন তিন রাশির ব্যক্তিরা মার্চে নিজেদের কর্মফল থেকে মুক্তি পাবেন?

বৃশ্চিক: মনে থাকা সকল ব্যথা থেকে বৃশ্চিক জাতক-জাতিকারা চলতি মাসে মুক্তি পেতে চলেছেন। যে ব্যক্তির সঙ্গে আবেগগত দিক থেকে যা দ্বন্দ্ব ছিল, মার্চে তার অবসান ঘটবে। এই রাশির ব্যক্তিদের প্রতিশোধের স্পৃহাও কমে যাবে। বৃশ্চিক জাতক-জাতিকারা নিজেদের ভুল বুঝতে পারবেন এবং নিজেরাই সে বিষয়ে সংযত হবেন ও ভুল শোধরানোর পূর্ণ চেষ্টা করবেন।

মকর: মকর জাতক-জাতিকাদের মার্চের শেষে গিয়ে জীবনের এমন পর্যায়ে পৌঁছোতে হবে, যেখানে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক এবং পেশাজীবনের উত্থান এই দু’টির মধ্যে কোনও একটি বেছে নিতে হবে। তবে তাঁরা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন বলে জানাচ্ছে শাস্ত্র। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির বিচার করতে পারলে জীবনে ভারসাম্য বজায় থাকবে। বিগত সকল সমস্যাও মিটে যাবে।

মীন: মীন রাশিতেই নানা গ্রহের স্থান পরিবর্তন হচ্ছে। সেই কারণে এই মাসটি মীন রাশির ব্যক্তিদের জন্য বেশ সক্রিয়। এঁরা আবেগগত ভাবে নিজেদের সামলাতে সক্ষম হবেন। সংবেদনশীলতায় ভেসে না গিয়ে মাথা দিয়ে সব কিছুর বিচার করা শুরু করবেন। এর ফলে সম্পর্কের জটগুলি ছেড়ে যাবে। মীন জাতক-জাতিকারা যে সকল বিষয় নিয়ে সমস্যায় ছিলেন, সেগুলির সমাধান নিজেরাই করে উঠতে পারবেন।

Astrology karma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy