Advertisement
E-Paper

Kartik Puja 2021: আসছে কার্তিক পুজো, জেনে নিন নির্ঘণ্ট

দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র দেব সেনাপতি কার্তিক। দেব সেনাপতি কার্তিক পৌরাণিক দেবতা। হিন্দু বিশ্বাস দেব সেনাপতি কার্তিকের আরাধনায় সন্তান (পুত্র) লাভ হয়।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ০৮:২৬
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র দেব সেনাপতি কার্তিক। দেব সেনাপতি কার্তিক পৌরাণিক দেবতা। হিন্দু বিশ্বাস দেব সেনাপতি কার্তিকের আরাধনায় সন্তান (পুত্র) লাভ হয়। কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তা কিন্তু না। কার্তিকের আরাধনা করলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুফলতা প্রাপ্ত হয়, আয় এবং উন্নতি হয়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ, বল লাভ হয়।

কার্তিক পুজো সূর্যের গতির উপর নির্ভরশীল, সূর্য যখন রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে যায় সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন পুজোর রীতি।

আগামী ১৬ নভেম্বর মঙ্গলবার কার্তিক পুজো। আগামী ১৬ নভেম্বর বেলা ১টা ২ মিনিটে (প্রায়) সূর্য রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিকে গমন করবে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

বাংলার: ৩০ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি: ১৬ নভেম্বর, মঙ্গলবার।

তিথি: (শুক্লপক্ষ) দ্বাদশী দিবা ৮ টা ২ মিনিট পর্যন্ত, পরে ত্রয়োদশী।

শ্রী শ্রী কার্তিক পুজো।

শ্রী শ্রী মিত্র (ইতু) পূজারম্ভ।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

বাংলায় ২৯ কার্তিক, মঙ্গলবার।

ইংরেজি ১৬ নভেম্বর, মঙ্গলবার।

তিথি: (শুক্লপক্ষ) দ্বাদশী তিথি, ঘ ৯ টা ১২ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত, পরে ত্রয়োদশী।

শ্রী শ্রী কার্তিক পুজো।

মাসব্যাপী আকাশ দীপদান সমাপন।

Kartik Puja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy