বুধের সঙ্গে সম্পর্ক রয়েছে বুদ্ধি এবং বাচনক্ষমতার। শাস্ত্রমতে, যে ব্যক্তির জন্মছকে বুধ শক্তিশালী হয়, সেই ব্যক্তিকে সফলতা প্রাপ্তির জন্য বিশেষ পরিশ্রম করতে হয় না। অল্প চেষ্টাতেই সফলতার শীর্ষে পৌঁছোতে পারেন। বুধ শুভ থাকলে ব্যবসাও ভাল হয়। এ সকল ব্যক্তি ব্যবসায় প্রভূত উন্নতি করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রচুর চেষ্টার পরও ব্যবসায় উন্নতি করা যায় না। সব পরিশ্রমই বিফলে যায়। নেপথ্যে থাকে বুধ। এ ক্ষেত্রে সহজ কিছু প্রতিকার পালন করলেই সুফল প্রাপ্তি সম্ভব। জেনে নিন সেগুলি কী।
আরও পড়ুন:
বুধ শক্তিশালী করার উপায়:
গণেশের পুজো: শ্রীগণেশের সঙ্গে বুধের সম্পর্ক রয়েছে। প্রতি সপ্তাহের বুধবার সকালে গণেশের উপাসনা করুন। গণপতির পুজোয় অবশ্যই লালফুল এবং দূর্বাঘাস অর্পণ করুন। গণেশ যেমন বুদ্ধির দেবতা, তেমনই বিঘ্ননাশক। ব্যবসায় সফলতার পথে আসা সমস্ত বাধা কেটে যাবে।
পান্না ধারণ: পান্না ধারণে কোষ্ঠীতে বুধের অবস্থান উন্নত করা যায়। তবে যে কোনও রত্ন ধারণের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সেগুলি সঠিক উপায়ে মেনে পান্না ধারণ করতে হবে। এ ক্ষেত্রে কোনও অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারলে ভাল হয়।
আরও পড়ুন:
সবুজ মুগ দান: শাস্ত্র জানাচ্ছে, বুধবার করে সবুজ মুগডাল দান করলে ব্যবসার উন্নতি হয়। এর ফলে বুধ গ্রহ শান্ত হয় এবং আর্থিক উন্নতি ঘটে।
বুধের মন্ত্র জপ: ‘ওম বুধ বুধায় নমো’ এটি বুধের মন্ত্র। প্রতি দিন স্নানের পর এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। কোষ্ঠীতে বুধের স্থান উন্নত হবে। ব্যবসারও হাল ফিরবে।
আচরণে পরিবর্তন: বুধ বাচনক্ষমতার প্রতীক। খারাপ ব্যবহার, মিথ্যা কথা বুধকে দুর্বল করে দেয়। ব্যবসার স্থানে সকলের সঙ্গে নম্র আচরণ করুন। ব্যক্তিগত জীবনেও কুকথা বলা, খারাপ আচরণ করা এড়িয়ে চলুন। মিথ্যা বলা থেকে শতহস্ত দূরে থাকুন।