Advertisement
E-Paper

ইলেকট্রনিক সামগ্রী বার বার খারাপ হচ্ছে? মানিপ্ল্যান্টের বৃদ্ধি নীচের দিকে? সাবধান! এ সব হতে পারে ভয়ঙ্করের ইঙ্গিত

অতিরিক্ত ঝগড়া-অশান্তি, অপরিষ্কার ঘরবাড়ি দেবী লক্ষ্মীর পছন্দ নয়। জ্যোতিষশাস্ত্র মতে, সদর দরজায় লক্ষ্মীদেবীর বাস। সেই স্থান অপরিচ্ছন্ন রাখলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে বিদায় নিতে পারেন। জেনে নিন, কী কী ভুল করলে গৃহের লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ১২:২৮

ছবি: এআই সহায়তায় প্রণীত।

শাস্ত্রমতে, সদর দরজায় লক্ষ্মীদেবীর বাস। বিশ্বাস করা হয়, যে বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন, সেই বাড়ি সর্বদা সুখ, সমৃদ্ধি এবং শান্তিতে পরিপূর্ণ থাকে। এ ছাড়াও পারিবারিক পরিবেশ মনোরম থাকে। কিন্তু লক্ষ্মীদেবী চঞ্চলা। যে বাড়িতে তাঁর বাসযোগ্য পরিবেশ থাকে না, সেখানে তাঁর বাসও দীর্ঘস্থায়ী হয় না। কিছু কিছু ক্ষেত্রে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহত্যাগও করেন। তার ফলে নেমে আসে অর্থকষ্ট। পরিবার থেকে সুখ-শান্তিও বিদায় নেয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিশেষ কিছু লক্ষণ লক্ষ্ণীদেবীর অসন্তুষ্টির ইঙ্গিত দেয়। দেবী লক্ষ্মীর ক্রুদ্ধ হওয়ার কারণগুলি জেনে নেওয়া যাক।

ইলেকট্রনিক সামগ্রী বার বার বিকল হওয়া

বাড়িতে যদি কোনও বাল্‌ব বা ইলেকট্রনিক সামগ্রী বার বার সারাইয়ের পরেও বিকল হতে থাকে, তবে তা একেবারেই শুভ ইঙ্গিত বহন করে না। নেতিবাচক শক্তির উপস্থিতিও নির্দেশ করতে পারে। এর ফলে অপ্রত্যাশিত খরচ হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এটি মঙ্গল বা রাহুর প্রভাবেও হতে পারে। তাই এই লক্ষণগুলোকে উপেক্ষা করা উচিত নয়।

Advertisement

সদর দরজার সামনে জুতো রাখা

দেবী লক্ষ্মী ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করেন। যদি প্রধান দরজার সামনে ময়লা জমে থাকে অথবা সেখানে নোংরা জুতো ও চপ্পল রাখা হয়, তা হলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন।

বাড়ির তুলসীগাছ হঠাৎ শুকিয়ে যাওয়া

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দেবী লক্ষ্মী তুলসী গাছে বাস করেন। যথাযথ যত্ন নেওয়া এবং গাছে নিয়মিত জল দেওয়া সত্ত্বেও যদি তুলসীগাছটি হঠাৎ করে শুকিয়ে যায় অথবা কালো হয়ে যায়, তবে তা লক্ষ্ণীদেবীর রুষ্ট হওয়ার ইঙ্গিত বহন করে।

অপরিষ্কার ও অগোছালো ঘরবাড়ি

যেখানে ময়লা ও আবর্জনা জমে, সেখানেই অলক্ষ্মী বাস করতে শুরু করেন। এর কারণে দারিদ্রের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকে। ঘরবাড়িতে ময়লা, ধুলো, মাকড়সার জাল, ভাঙা ঘড়ি, ভাঙা ইলেকট্রনিক্স ইত্যাদি থাকলে তা অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষবিদ্যা অনুযায়ী, এমন পরিস্থিতিতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এবং তিনি বাড়ি ছেড়ে চলে যেতে পারেন।

মানিপ্ল্যান্টের বৃদ্ধি হঠাৎ থমকে যাওয়া

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে মানিপ্ল্যান্ট লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটিকে শক্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যদি মানিপ্ল্যান্টের পাতা হঠাৎ করে হলুদ হয়ে যায় অথবা গাছটির বৃদ্ধি হঠাৎ করে থেমে যায়, তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় না। তা ছাড়াও, মানিপ্ল্যান্টের লতা নীচের দিকে বাড়তে শুরু করলে তা লক্ষ্ণীদেবীর অসন্তুষ্টির ইঙ্গিত বহন করে।

Lakshmi Devi Astrological predictions
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy