Advertisement
E-Paper

ফেব্রুয়ারিতে পাঁচটি রাশির ভাগ্যে লটারি প্রাপ্তির যোগ রয়েছে! আপনার রাশি কি সেই তালিকায় রয়েছে?

এক বার লটারি কাটার কথা ভেবে দেখতে পারেন। ভাগ্য পরখ করে দেখায় তো কোনও ক্ষতি নেই। হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে যেতেই পারে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৩:৫৩
lottery
০১ / ১৬

নতুন মাস পড়লে সকলের মনেই ভাবনা আসে গোটা মাসটা কেমন যাবে। বিশেষ করে আর্থিক দিকটা কেমন থাকবে সেটা নিয়ে প্রায় সকলের মনেই নানা প্রশ্ন আসে।

lottery
০২ / ১৬

নতুন মাসে কেমন আয় হবে, নাকি আয়ের তুলনায় ব্যয়ই বেশি হবে? অথবা, কতটা সঞ্চয় করতে পারবেন, বা সঞ্চয় হবে কি না, এই সকল নানা চিন্তা মাথায় ঘুরে বেড়ায়।

lottery
০৩ / ১৬

কিন্তু এই সকল চিন্তার মাঝেই এক বার লটারি কাটার কথা ভেবে দেখতে পারেন। ভাগ্য পরখ করে দেখায় তো কোনও ক্ষতি নেই। হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে যেতেও পারে।

lottery
০৪ / ১৬

এই ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রও আপনাকে সাহায্য করতে পারে। এই প্রতিবেদনে দেখে নিন এই মাসে আপনার লটারির টিকিট কাটা উচিত হবে কি না। সেই বুঝে লটারির দিকে এগিয়ে যান।

lottery
০৫ / ১৬

মেষ– মেষ রাশির জাতকেরা ফেব্রুয়ারি মাসে অর্থ একটু বুঝেশুনে খরচ করবেন। ফেব্রুয়ারি মাসে বিশেষ আর্থিক উন্নতির যোগ আপনাদের ভাগ্যে নেই। কিন্তু একেবারেই যে নেই সেটাও নয়। যদি লটারির টিকিট কাটার ইচ্ছা হয় তা হলে বেশি অর্থের দিকে যাবেন না, অল্প খরচের লটারি কেটে দেখতে পারেন।

lottery
০৬ / ১৬

বৃষ– ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির আর্থিক সময় খুব একটা খারাপ নয়। লটারির টিকিট কাটার জন্য মাসের মধ্য এবং শেষের দিকটা বেছে নিতে পারেন। মাসের শুরুর দিকে ভুলেও লটারির টিকিট কাটতে যাবেন না।

lottery
০৭ / ১৬

মিথুন– মিথুন রাশির জন্য ফেব্রুয়ারি মাসটা খুবই প্রসন্ন। আর্থিক দিক খুব বেশি ভাল থাকবে। খরচ হবে, তবে আয়ের পরিমাণও ঠিক থাকবে। মাসের প্রথমের দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন।

lottery
০৮ / ১৬

কর্কট– ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক-জাতিকাদের আয় এবং ব্যয়ে সমতা বজায় থাকবে। এই মাসটি সঞ্চয়ের দিক থেকেও ভাল হবে। কিন্তু আর্থিক দিকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মাসের শেষ ভাগে এক বার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

lottery
০৯ / ১৬

সিংহ – সিংহ রাশির জাতকদের আর্থিক দিক মোটামুটি থাকবে। লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলে মাসের শুরুতেই কেটে ফেলুন। এই মাসের শেষের দিকে লটারির কাটতে যাবেন না। লাভের বদলে লোকসান হয়ে যেতে পারে।

lottery
১০ / ১৬

কন্যা– ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জন্য আর্থিক উন্নতি ভালই থাকবে। কিন্তু খরচ একটু বুঝে করতে হবে, তাই খুব বেশি অঙ্কের লটারির দিকে যাবেন না। মোটামুটি অঙ্কের লটারি কেটে নিজের ভাগ্য পরখ করে দেখতে পারেন।

lottery
১১ / ১৬

তুলা– তুলা রাশির ব্যক্তিরা আর্থিক দিকে সুখবর পেতে পারেন। এই গোটা মাসটা আপনাদের আর্থিক দিক খুব ভাল থাকবে। ফেব্রুয়ারি মাসের যে কোনও সময়ে আপনারা লটারির টিকিট কাটতে পারেন। পুরস্কার প্রাপ্তির আশা রয়েছে।

lottery
১২ / ১৬

বৃশ্চিক– ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের খরচের হাত একটু কমাতে হবে। কিন্তু লটারির টিকিট কেটে দেখতে পারেন। এই মাসের মধ্য ভাগে আর্থিক দিকে ভাল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য পরখ করে দেখতে এক বার লটারি কেটে দেখতে পারেন।

lottery
১৩ / ১৬

ধনু– ধনু রাশির জাতকেরা এই মাসে সামান্য অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। হঠাৎ করে অর্থ পাওয়ার যোগ রয়েছে। ভাল পুরস্কারও পেতে পারেন।

lottery
১৪ / ১৬

মকর– এই মাসে মকর রাশির জাতকদের যেমন আয় হবে, তেমনই ব্যয় হবে। তাই একটু ভাবনাচিন্তা করে লটারির দিকে এগোন। খুব বেশি আশা করা ঠিক হবে না। লটারি কেটে ছোটখাটো পুরস্কার পেতে পারেন।

lottery
১৫ / ১৬

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা ফেব্রুয়ারি মাসের মধ্য ভাগে আর্থিক উন্নতি দেখতে পাবেন। লটারির টিকিট কাটতে চাইলে মাসের মধ্য ভাগের পর কাটুন।

lottery
১৬ / ১৬

মীন– মীন রাশির জাতকদের খরচের পরিমাণ সামান্য বাড়তে পারে। তাই লটারির দিকে এগোনোর আগে একটু ভাবনাচিন্তা করা প্রয়োজন। যদিও বা লটারির টিকিট কাটতে চান, তা হলে মাসের শেষের দিকে এক বার কেটে দেখতে পারেন। (লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy