Advertisement
E-Paper

Bihar: বজ্রপাতে বিহারে আবারও প্রাণহানি, মৃত্যু কমপক্ষে ১০ জনের, জারি ভারী বৃষ্টির পূর্বাভাস

বিহারে বজ্রপাতে আবারও মৃত্যুর ঘটনা ঘটল। শনিবার বজ্রাঘাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আগামী ৪ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ০৭:২৪
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বজ্রপাতে বিহারে আবারও প্রাণহানি। শনিবার বিহারের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় এক জন করে মারা গিয়েছেন। গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রাঘাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে আপাতত বৃষ্টি চলবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

Bihar Lightening weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy