Advertisement
E-Paper

Minor girl gang rape: ৮ মাসে ৮০ বার ধর্ষণ, ১৩ বছরের মেয়ে উদ্ধার অন্ধ্রপ্রদেশে

আপাতত মঙ্গলবার এক বিটেক ছাত্র সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। খুব তাড়াতাড়ি সব অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১৫:৪১
পুলিশ সূত্রে খবর, ৮০ জন অভিযুক্তকেই শনাক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ৮০ জন অভিযুক্তকেই শনাক্ত করা হয়েছে। প্রতীকী ছবি

১৩ বছরের এক নাবালিকাকে ভুলিয়ে যৌন পেশায় নিযুক্ত করলেন তার মায়ের বান্ধবী। তদন্তে জানা গিয়েছে, গত ৮ মাসে ৮০ বার ধর্ষণ করা হয়েছে নাবালিকাকে। ১৯ এপ্রিল মঙ্গলবার মেয়েটিকে গুন্টুর অঞ্চল থেকে উদ্ধার করে অন্ধ্র পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ৮০ জন অভিযুক্তকেই শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন পলাতক। আপাতত মঙ্গলবার এক বিটেক ছাত্র সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। খুব তাড়াতাড়ি সব অভিযুক্তকেই গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, নাবালিকার মা যখন কোভিডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন হাসপাতালে উপস্থিত ছিলেন ওই মহিলা। ২০২১ সালের জুন মাসে তার মা মারা যান। জানা যায়, সম্পর্কে মহিলাটি নাবালিকার মায়ের বান্ধবী। মেয়েটির মা মারা গেলে তিনি সকলের অগোচরেে মেয়েটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। কিছু টাকার বিনিময়ে মেয়েটিকে যৌন পেশায় নামিয়ে দেন।

নিখোঁজ হওয়ার প্রায় দু’মাস পর মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তখন থেকেই তল্লাশি চালাতে থাকে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, মহিলার নাম সাবর্ণা কুমারী। গত ৮ মাসে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানার বিভিন্ন এলাকায় তিনি যৌনকর্মী হিসেবে মেয়েটিকে ব্যবহার করেন।

সহকারী পুলিশ সুপার কে সুপ্রজা জানান, অভিযুক্তদের মধ্যে এক জন লন্ডনে রয়েছে। এই কাণ্ডে আপাতত ৫৩টি মোবাইল ফোন, ৩টি অটো, বাইক এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।।

Minor Girl Accused Andhrapradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy