Advertisement
E-Paper

নিলামবাজারে ধৃত দুই সরকারি কর্মী

বন্যাত্রাণের জন্য বরাদ্দ চাল, নুন লোপাটের অভিযোগে গ্রেফতার করা হল নিলামবাজার সার্কেল অফিসের কর্মী আব্দুল রউফ ও প্রীতিগোপাল চক্রবর্তীকে। পুলিশ জানিয়েছে, আজ তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০৩:৪৮

বন্যাত্রাণের জন্য বরাদ্দ চাল, নুন লোপাটের অভিযোগে গ্রেফতার করা হল নিলামবাজার সার্কেল অফিসের কর্মী আব্দুল রউফ ও প্রীতিগোপাল চক্রবর্তীকে। পুলিশ জানিয়েছে, আজ তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।

অভিযোগ, বন্যাত্রাণের সামগ্রী সার্কেল অফিসের একটি ঘরে রাখা হয়েছিল। ঘরের চাবি ছিল প্রীতিগোপালবাবুর কাছে। গত রাতে কয়েক জন গুদাম থেকে চাল বের করে পালানোর চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলেন। বন্যাত্রাণের চাল চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল করিমগঞ্জের জেলাশাসক মনোজ কুমার ডেকাকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর ফোন পেয়ে নড়েচড়ে বসে জেলা প্রশাসন। ঘটনার তদন্তে পাঠানো হয় অতিরিক্ত জেলাশাসক বি সি নাথ এবং ডিএসপি রণবীর শর্মাকে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সার্কেল অফিসের কর্মী আব্দুল রউফ ও প্রীতিগোপালবাবুকে গ্রেফতার করে পুলিশ।

Nilambazar Government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy