E-Paper

এপস্টিন কাণ্ডে ভারতীয় নিগৃহীতা, চিন্তায় বিজেপি

একই দিনে এপস্টিনের কয়েকটি ই-মেলে সামনে এসেছে প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হর্ষ বর্ধনের নাম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯
গ্রাফিক আনন্দবাজার ডট কম।

গ্রাফিক আনন্দবাজার ডট কম।

যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ই-মেল থেকে স্পষ্ট হয়েছে, নিগৃহীতদের মধ্যে অন্তত এক জন ছিলেন ভারতীয়। আমেরিকার সরকারি আধিকারিকদের মধ্যে চালাচালি হওয়া ই-মেলে সোমবার এই তথ্য প্রকাশ্যে এসেছে। মেলগুলি ২০২০ সালের ১৩ জানুয়ারির। ২০১৯ সালের অগস্টে এপস্টিন মারা গিয়েছিলেন। তার কয়েক মাস পরে সরকারি স্তরে এই সমস্ত বার্তা লেনদেন হয়েছিল। যদিও নিগৃহীতার পরিচয় স্পষ্ট নয়।

একই দিনে এপস্টিনের কয়েকটি ই-মেলে সামনে এসেছে প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হর্ষ বর্ধনের নাম। সেগুলিতে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে এপস্টিনের বার্তা বিনিময় চলছে। গেটসের কাছে এপস্টিন জানতে চেয়েছেন, ‘১৭ সেপ্টেম্বর কি ভারতে আপনার সঙ্গে হর্ষ বর্ধনের পূর্ব নির্ধারিত বৈঠক হচ্ছে’? এই বার্তা ভারতে রাজনৈতিক বিতর্কে আরও ইন্ধন জোগাতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরীর নাম এপস্টিন ফাইলে থাকাকে কেন্দ্র করে সংসদে মোদী সরকারের উদ্দেশে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। তবে ভারতীয় মহিলা সম্পর্কে আমেরিকার সরকারি আধিকারিকদের ই-মেলে স্পষ্ট, তাঁরা ওই মহিলার সন্ধান পেতে চেষ্টা করছেন থেরাপি এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তার জন্য ভারতে আমেরিকার দূতাবাসে যোগাযোগের জন্য উদ্যোগী হয়েছেন তাঁরা। যদিও সেই নিগৃহীতার সন্ধান পাওয়া গিয়েছিল কি না, তা ই-মেল থেকে স্পষ্ট নয়। বোঝা যাচ্ছে না আধিকারিকদের পরিচয়ও। শুধু বিষয়বস্তুর জায়গায় লেখা রয়েছে ‘এপস্টিন ক্ষতিগ্রস্ত’। আর ক্ষতিপূরণের জন্য আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে ই-মেলে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jeffrey Epstein

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy