E-Paper

হলদিয়ায় ৬৫০ কোটি লগ্নি ইন্ডিয়ান অয়েলের

সূত্রের দাবি, বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে রেল থেকে বন্দর-সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা লগ্নি করতে চাইছে বা করছে। আইওসি-র বিনিয়োগও তারই অঙ্গ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৭:০৯

—প্রতীকী চিত্র।

হলদিয়া শোধনাগারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েলের (আইওসি) দু’টি প্রকল্প চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার জায়গায় পৌঁছেছে। একটি প্রপিলিন রিকভারি ইউনিট, অন্যটি ডিএএস— শুক্রবার জানান শোধনাগারটির আধিকারিক সুশান্ত দাস। তিনি দাবি করেছেন, সেখানেই প্রাথমিক ভাবে ৬৫০ কোটি টাকা লগ্নি করছে সংস্থাটি। প্রথমটিতে মোটামুটি ৫০০ কোটি আর ডিএএসে ১৫০ কোটি টাকা। প্রকল্প চালু হলে টাকার অঙ্ক কমবেশিহতে পারে।

সংশ্লিষ্ট মহলের মতে, ওই শোধনাগারে আগামী দিনে পেট্রো রসায়নে আরও জোর দেওয়া হবে। তাই এই সিদ্ধান্ত। সূত্রের খবর, এক-দেড় বছরের মধ্যে নতুন ইউনিট দু’টি চালু হয়ে যেতে পারে।

সূত্রের দাবি, বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে রেল থেকে বন্দর-সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা লগ্নি করতে চাইছে বা করছে। আইওসি-র বিনিয়োগও তারই অঙ্গ। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই ডানকুনিতে প্রায় ৬০০ কোটি টাকা লগ্নিতে একটি হোসিয়ারি পার্ক চালু করা হতে পারে। পূর্ব ভারতের অন্যতম বৃহৎ এই শিল্প প্রকল্পে কয়েক হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

indian oil IOC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy