E-Paper

উধাও তৃণমূল প্রধানেরা, হাল দেখতে আসবেন কেন্দ্রীয় কর্তা

কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিংহ রাজ্যগুলিকে নিজস্ব উৎস থেকে রাজস্ব সংগ্রহের উপরে জোর দিতে এবং ‘পারফরম্যান্স’ ভিত্তিক অনুদান পাওয়ার লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৭:৩০
বিবেক ভরদ্বাজ।

বিবেক ভরদ্বাজ। — ফাইল চিত্র।

গোটা দেশে ‘বিকশিত ভারত জি রাম জি’ প্রকল্প চালু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে পঞ্চায়েত প্রধান-সহ অন্যান্যদের অনুপস্থিতিতে ওই প্রকল্প বাস্তবায়নে সমস্যা তৈরি হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে চলতি মাসের শেষে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় পঞ্চায়েত সচিব বিবেক ভরদ্বাজের।

১৬তম অর্থ কমিশনের সুপারিশে আজ জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করেছিল পঞ্চায়েতি রাজ মন্ত্রক। বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী রাজীবরঞ্জন সিংহ রাজ্যগুলিকে নিজস্ব উৎস থেকে রাজস্ব সংগ্রহের উপরে জোর দিতে এবং ‘পারফরম্যান্স’ ভিত্তিক অনুদান পাওয়ার লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। বৈঠকে রাজ্যের পক্ষ থেকে যোগ দেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সূত্রের মতে, তিনি বৈঠকে বলেন, রাজ্যের পঞ্চায়েত স্তরে প্রায় ১১ হাজার শূন্য পদ রয়েছে। তা দ্রুত পূরণের নির্দেশ দেন কেন্দ্রীয় মন্ত্রী। এ ছাড়া রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরে জনরোষের কারণে প্রায় দু’হাজার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, কর্মী কাজে আসা বন্ধ করে দিয়েছেন বলে কেন্দ্রকে জানান দিলীপ। তাঁর বক্তব্য, এর ফলে পঞ্চায়েতের দৈনন্দিন কাজ, ‘রাম জি’ প্রকল্প রূপায়ণে সমস্যা হচ্ছে। সূত্রের দাবি, দিলীপকে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দেন যে, কেন্দ্রীয় পঞ্চায়েত সচিব বিবেক ভরদ্বাজ এ মাসের শেষে প্রয়োজনে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে যাবেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

G RAM G Bill government projects

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy