E-Paper

বক্সীর বাড়িতে মমতা

দলীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের আগে থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বক্সী। পরে অস্ত্রোপচারও হয়েছে তাঁর। এর পরে বাড়ি থেকে বেরোনো কার্যত বন্ধই রেখেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৭:১৯
(বাঁ দিকে) সুব্রত বক্সী এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।

(বাঁ দিকে) সুব্রত বক্সী এবং মমতা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র।

দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে দেখতে শুক্রবার তাঁর বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বক্সীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত খোঁজখবর নিয়েছেন মমতা। দলীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের আগে থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বক্সী। পরে অস্ত্রোপচারও হয়েছে তাঁর। এর পরে বাড়ি থেকে বেরোনো কার্যত বন্ধই রেখেছেন বর্ষীয়ান তৃণমূল নেতা। বক্সীর বাড়িতে এ দিন ঘণ্টাখানেক ছিলেন মমতা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC Subrata Bakshi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy