মাঝরাতে গামছা পরে নদী সাঁতরে বালি, পাথর বোঝাই লরি আটক করল প্রধাননগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ শিলিগুড়ির সমরনগর মিলিটারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে মোট ছ’টি বালি, পাথর বোঝাই লরি আটক করা হয়েছে। ঘটনাস্থলে চালক পালিয়ে গেলেও লরির মালিক ও চালকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, অনুমতি না থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে নদী ঘাট থেকে বালি চুরি করে বিক্রি করে দেওয়া হচ্ছিল। বেশ কয়েকদিন নজরে রেখে বৃহস্পতিবার রাতে এলাকায় অভিযান চালানো হয়। শিলিগুড়ি পুলিশের এক কর্তা বলেন, ‘‘কোথাও অবৈধ ভাবে বালি, পাথর তোলা যাবে না। যতদিন না সরকার লিজ় দিচ্ছে ততদিন সব বন্ধ
রাখতে হবে।’’
প্রধাননগর থানার পুলিশের কাছে খবর আসে সমরনগর সংলগ্ন মহানন্দা নদীর মিলিটারি ঘাট এলাকায় অবৈধ ভাবে বালি ও পাথর তোলার। খবর পেয়েই প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ গিয়ে দেখতে পায় গাড়িগুলি যেখানে রয়েছে সেখানে পৌঁছতে হলে সাঁতরে যেতে হবে। এরপরেই গামছা আনা হয়। গামছা পরেই এক বুক জল সাঁতরে লরির কাছে পৌঁছন প্রধাননগর থানার পুলিশ কর্মীরা। এদিকে পুলিশকে আসতে দেখে চালক এবং সহকারীরা লরি ফেলে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এরপরেই অন্য চালকদের ডেকে ছ’টি লরি প্রধাননগর থানায় নিয়ে আসে পুলিশ। প্রত্যেক লরির চালক, মালিকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু
করেছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)