E-Paper

পুণ্যার্থীদের উপরে হবে পুষ্পবৃষ্টি

শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দিতে শিলিগুড়িতে এসেছিলেন। এ দিনই তিনি জল্পেশ মন্দির যেতে পারেন বলে শোনা যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৮:০২
নিদর্শন: জল্পেশের সেই গোল গম্বুজ ও কারুকাজ। ছবি: দীপঙ্কর ঘটক

নিদর্শন: জল্পেশের সেই গোল গম্বুজ ও কারুকাজ। ছবি: দীপঙ্কর ঘটক

শ্রাবণ মাসের প্রথম সোমবার জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের উপরে পুষ্পবৃষ্টি করা হবে হেলিকপ্টার থেকে। সব ঠিকঠাক থাকলে সে দিনই মন্দিরে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফে জল্পেশ মন্দিরে যাওয়া পুণ্যার্থীদের জন্য একাধিক শিবিরও করা হবে।

শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যোগ দিতে শিলিগুড়িতে এসেছিলেন। এ দিনই তিনি জল্পেশ মন্দির যেতে পারেন বলে শোনা যায়। যদিও সরকারি ভাবে কোনও তথ্য আগে জানানো হয়নি। বাগডোগড়া বিমানবন্দরে শুভেন্দুকে স্বাগত জানাতে উপস্থিত থাকা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর সঙ্গে এ নিয়ে আলোচনা হয় বলে খবর।

বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামী বলেন, “জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসে লাখো লাখো ভিড় হয়। এই মন্দিরে বাংলাতো বটেই সারা দেশ থেকে পুন্যার্থীরা আসেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী ২০ জুলাই জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের উপরে পুষ্পবৃষ্টি হবে। পর্যাপ্ত জল, আলোরও ব্যবস্থা থাকবে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Jalpaiguri

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy