E-Paper

জমি দখল করে বিক্রি, ধৃত তিন 

মাটিগাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কয়েক জনের বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখল করে তা বিক্রির অভিযোগ উঠছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৮:০৪
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জমি দখল করে তা বিক্রির অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করল শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের নাম রিঙ্কু সিংহ, রাজেশ ওঁরাও এবং পঙ্কজ তামাং। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানাগুলি জমি মাফিয়াদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে। এর আগে ইস্টার্ন বাইপাস এলাকায় একাধিক জমি দখলের অভিযোগ উঠেছিল। নতুন করে সেই মামলাগুলিও এখন খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কয়েক জনের বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখল করে তা বিক্রির অভিযোগ উঠছিল। সম্প্রতি সাংসদ রাজু বিস্তা ভূমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে পদক্ষেপ করার নির্দেশ দেন। এর পর থেকেই বিভিন্ন জমি দখলের মামলাগুলি খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মাটিগাড়া ও দেবীডাঙ্গা এলাকা থেকে ওই তিন জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, ধৃতরা মাটিগাড়ার পাথরঘাটা এলাকার একটি জমি দখল করে বিক্রির চেষ্টা করছিল। এর আগেও এক ভূমি মাফিয়ার স্ত্রীকে গ্রেফতার করেছিল মাটিগাড়া থানার পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই জমি কেলেঙ্কারির সঙ্গে সেই ঘটনারও যোগসূত্র থাকতে পারে। পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Siliguri

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy