E-Paper

ডাক্তারকে যৌন হেনস্থা, অভিযুক্ত বিজেপি নেতা

২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে রাজ্যব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে জুনিয়র ডক্টর‌্স অ্যাসোসিয়েশন (জুডা)।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৮:১১

—প্রতীকী চিত্র।

বিজেপির এক যুব মোর্চার নেতার বিরুদ্ধে মধ্যপ্রদেশের একটি সরকারি মেডিক্যাল কলেজে ঢুকে এক মহিলা চিকিৎসককে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল। এমনকি, হেনস্থায় বাধা দেওয়ায় তাঁকে গুলি করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনা ঘিরে ওই হাসপাতালের চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে রাজ্যব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে জুনিয়র ডক্টর‌্স অ্যাসোসিয়েশন (জুডা)। বিজেপির রাজ্য যুব মোর্চার কার্যনির্বাহী কমিটির সদস্য, অভিযুক্ত অনিল শ্রীবাস্তব এবং তাঁর এক সহযোগীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, উভয় অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চলছে। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি বৃহস্পতিবার ভোর রাতে সাগরের বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজের (বিএমসি) ভিতরে ঘটেছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

torture doctor

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy