Advertisement
E-Paper

বিয়েতে চাপ দেওয়ায় প্রেমিকাকে শ্বাসরোধ করে খুনের পর দেহ নদীতে ফেললেন যুবক!

তরুণীকে খুনের অভিযোগে তাঁর প্রেমিক ও আরও এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অপর যুবকের ভূমিকা নিয়ে তদন্তে শুরু করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ ২১:২৭
তরুণীকে খুনের পর তাঁর দেহ নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।

তরুণীকে খুনের পর তাঁর দেহ নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতীকী ছবি।

বিয়ের জন্য প্রেমিককে চাপ দিচ্ছিলেন তরুণী। তার জেরেই প্রেমিকের হাতে খুন হতে হল ওই তরুণীকে। এমন অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের রায়গঢ় জেলার পানভেল এলাকায়। তরুণীকে খুনের পর তাঁর দেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ১৪ ডিসেম্বর দামিনি নদীর তীর থেকে এক তরুণীর দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় হাওয়াই চটি। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। এলাকার জুতোর দোকানে হানা দেন তদন্তকারীরা। তার পরই একটি দোকান থেকে এক যুবককে পাকড়াও করা হয়। ওই যুবক পেশায় জিম প্রশিক্ষক। পরে তাঁকে জেরা করে আরও এক ডেলিভারি বয়কে গ্রেফতার করে পুলিশ।

নিহত তরুণীর নাম ঊর্বশী বৈষ্ণ (২৭)। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, জিম প্রশিক্ষকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য যুবককে চাপ দিচ্ছিলেন ওই তরুণী। তার জেরেই তরুণীকে ওই জিম প্রশিক্ষক খুন করেছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

একটি গাড়ির মধ্যে তরুণীক শ্বাসরোধ করে খুন করেন দুই যুবক। তার পর তাঁর দেহ লোপাটের জন্য দামিনি নদীতে ফেলে দেন তাঁরা। কিন্তু অপর যুবক কেন তরুণীকে খুন করায় যুক্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Crime national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy