Advertisement
E-Paper

দিল্লির কারখানায় অগ্নিকাণ্ড, সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনল দমকলের ২১টি ইঞ্জিন

রবিবার সকাল ১১টা ২১ মিনিটে দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা এলাকায় একটি বৈদ্যুতিন সামগ্রীর কারখানায় আগুন লেগে যায়। ২১টি ইঞ্জিনের সাহায্যে বেলা ৩টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১৯:৩০
দমকলের আধিকারিকেরা জানিয়েছেন, দিল্লির কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং কী কারণে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দমকলের আধিকারিকেরা জানিয়েছেন, দিল্লির কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং কী কারণে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। ছবি: সংগৃহীত।

সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় পার হওয়ার পর দিল্লির একটি কারখানায় বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনল দমকলবাহিনী। রবিবার ওই কারখানায় অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে জানিয়েছে তারা। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ২১টি ইঞ্জিন কাজে লাগানো হয় বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।

পুলিশ জানিয়েছে, রবিবার সকাল ১১টা ২১ মিনিটে দক্ষিণ-পূর্ব দিল্লির ওখলা এলাকায় একটি বৈদ্যুতিন সামগ্রীর কারখানায় আগুন লেগে যায়। ওখলার ফেজ়-১ এলাকার শিল্পতালুকে ওই কারখানার চার এবং পাঁচতলায় দাউদাউ করে আগুন জ্বলতে থাকে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ দমকলে আগুন লাগার খবর দেওয়া হয়। প্রাথমিক ভাবে ১৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এর পর আরও ২টি ইঞ্জিন পাঠানো হয় ওই কারখানায়।

দমকলের আধিকারিকেরা জানিয়েছেন, অবশেষে দুপুর ৩টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। কারখানার ভিতরে কেউ আটকে নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং কী কারণে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Fire Accident Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy