Advertisement
E-Paper

অযোধ্যার রামমন্দির থেকে দানের টাকা, গয়না উধাও কী ভাবে? তদন্তে তিন সদস্যের সিট গঠন যোগী সরকারের

দানের টাকা, অলঙ্কার চুরির বিষয়টি প্রকাশ্যে আসে সপ্তাহখানেক আগে। চুরির অভিযোগ উঠতেই মন্দির কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে তদন্ত শুরু করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১১:২৮
রামমন্দির। অযোধ্যা। ছবি: পিটিআই।

রামমন্দির। অযোধ্যা। ছবি: পিটিআই।

অযোধ্যার রামমন্দিরে দানের টাকা, গয়না চুরির অভিযোগকে ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে। কী ভাবে দানের টাকা, গয়না উধাও হয়ে গেল তা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মন্দির কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই এই ঘটনায় তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এই দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানায় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তাদের সেই আবেদনে সাড়া দিয়ে শনিবার সিট গঠনের নির্দেশ দিয়েছেন যোগী। ওই দলের নেতৃত্বে থাকবেন লখনউয়ের বিভাগীয় কমিশনার বিজয় বিশ্বাস পন্থ। এ ছাড়াও লখনউ রেঞ্জের আইজি কিরণ এস, অর্থ দফতরের বিশেষ সচির নীলরতন কুমার। সাত দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট দিতে হবে তদন্তকারী দলকে।

দানের টাকা, অলঙ্কার চুরির বিষয়টি প্রকাশ্যে আসে সপ্তাহখানেক আগে। চুরির অভিযোগ উঠতেই মন্দির কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে তদন্ত শুরু করেন। সূত্রের খবর, মন্দির ট্রাস্টের আধিকারিকেরা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয় থানার সহযোগিতায় চুরি হওয়া টাকা এবং গয়না উদ্ধারের চেষ্টা করেন মন্দির কর্তৃপক্ষ। কিন্তু চুরির অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই মন্দির কর্তৃপক্ষকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। বিষয়টি নিয়ে যখন হুলস্থুল পড়ে যায়, রাজ্য সরকার এই ঘটনায় হস্তক্ষেপ করে। দ্রুত তদন্তের নির্দেশ দেয়। সূত্রের খবর, খুব শীঘ্রই তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে প্রমাণ সংগ্রহের কাজ শুরু করবে। কী ভাবে দানের সামগ্রী দেখাশোনা করা হত, কাদের এই কাজে নিয়োগ করা হয়েছিল, সব কিছু খতিয়ে দেখবেন তদন্তকারীরা।

Theft Donations
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy