Advertisement
E-Paper

নথি জাল করে ব্যবহার, তোলা আদায়! সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা মানিক দাসকে গ্রেফতার পুলিশের

পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের একটি মামলায় তৃণমূল নেতা মানিককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতারণা, নথি জাল করে ব্যবহার, ভয় দেখানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১১:২৩
ধৃত মানিক দাস।

ধৃত মানিক দাস। — নিজস্ব চিত্র।

সিঙ্গুর কৃষি আন্দোলনের অন্যতম নেতা তথা সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মানিক দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত।

পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের একটি মামলায় তৃণমূল নেতা মানিককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতারণা, নথি জাল করে ব্যবহার, ভয় দেখানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। চন্দননগর আদালত আগেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। রাজ্যে পালাবদলের পরে মানিককে গ্ৰেফতার করে রবিবার চন্দননগর মহকুমা আদালতে হাজির করানো হবে।

ধৃত মানিক হুগলি জেলা পরিষদের তিন বারের নির্বাচিত সদস্য এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন। গ্রেফতারের আগে তিনি সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদে ছিলেন। সিঙ্গুরের বেড়াবেরি গ্রামে তাঁর বাড়ি। বেচারাম ‘ঘনিষ্ঠ’ ওই নেতার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগও রয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy