Advertisement
E-Paper

‘গুন্ডা, জহ্লাদ, কমপ্লিটলি ডার্টি ম্যান’! অমিত শাহকে ‘কুরুচিকর আক্রমণ’, কল্যাণের গ্রেফতারির দাবি করে থানায় অভিযোগ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। ২০২১ সালে বিধানসভা ভোটের সময় এবং পরে সাংসদ অশান্তি ছড়াতে প্ররোচনা দিয়েছেন এবং দাঙ্গা পরিস্থিতি তৈরি করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাঁকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৯:২৮
Amit Shah and Kalyan Banerjee

(বাঁ দিকে) অমিত শাহ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করে তাঁকে কুরুচিকর আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগকারীদের দাবি, দ্রুত শ্রীরামপুরের সাংসদকে গ্রেফতার করতে হবে।

অভিযোগকারীদের দাবি অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলঘোষণার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেনজির আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ। শাহকে ‘গুন্ডা’, ‘জহ্লাদ’, ‘কাপুরুষ’ এবং ‘কমপ্লিটলি ডার্টি ম্যান’ বলা হয়। এমনকি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনৈতিক কাজে যুক্ত বলে মন্তব্য করেন সাংসদ। শনিবার এই সমস্ত তথ্য দিয়ে কল্যাণের গ্রেফতারির দাবি জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

অভিযোগকারী ভাস্কর ঘোষ বলেন, ‘‘আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সব কথা বলেছেন, তা শাস্তিযোগ্য অপরাধ। ওঁকে দ্রুত গ্রেফতার করতে হবে। কল্যাণ আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়েও কটূ এবং কুরুচিকর মন্তব্য করেছেন।’’

কল্যাণের বিরুদ্ধে শাহকে ‘কুরুচিকর আক্রমণ’ ছাড়াও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে। অভিযোগকারীর দাবি, ২০২১ সালে বিধানসভা ভোটের সময় এবং পরবর্তী সময়ে অশান্তি ছড়াতে প্ররোচনা দিয়েছেন সাংসদ। দাঙ্গা পরিস্থিতি তৈরিতে তিনি অভিযুক্ত।

শ্রীরামপুরের বাসিন্দা ভাস্কর শ্রীরামপুর থানায় গিয়ে বলেছেন, এর আগেও একাধিকবার শ্রীরামপুরের সাংসদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নামে খারাপ কথা বলেছেন। তাঁর দাবি, পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, শুক্রবার রিষড়া থানাতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে একই রকম অভিযোগ করেছেন বিজেপির এক কাউন্সিলর। যদিও এ নিয়ে তৃণমূলের আইনজীবী সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অন্য দিকে, বিকেলে শ্রীরামপুরের বটতলা এলাকায় কল্যাণের কুশপুতুল পোড়ায় বিজেপি। অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবারকে নিয়ে নানা সময়ে ‘খারাপ কথা’ বলেন তিনি। তারই প্রতিবাদ এটা।

Amit Shah Kalyan Banerjee TMC BJP Police case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy