E-Paper

অবশেষে জয় ‘বিদ্রোহীদের’, ভাঙল হাওড়া জেলা পরিষদ

শুক্রবার সভাধিপতি কাবেরী দাস এবং সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য ইস্তফা দেওয়ায় বিদ্রোহী তৃণমূল সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের জয় হল। এর পরে জেলা পরিষদ পরিচালনার জন্য বসানো হবে প্রশাসক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৮:৫৪
শেষ পর্যন্ত ভেঙেই গেল হাওড়া জেলা পরিষদের বোর্ড।

শেষ পর্যন্ত ভেঙেই গেল হাওড়া জেলা পরিষদের বোর্ড। —ফাইল চিত্র।

শেষ পর্যন্ত ভেঙেই গেল হাওড়া জেলা পরিষদের বোর্ড। শুক্রবার সভাধিপতি কাবেরী দাস এবং সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্য ইস্তফা দেওয়ায় বিদ্রোহী তৃণমূল সদস্যদের আনা অনাস্থা প্রস্তাবের জয় হল। এর পরে জেলা পরিষদ পরিচালনার জন্য বসানো হবে প্রশাসক। পরে ফের নির্বাচন করে সভাধিপতি এবং সহ-সভাধিপতি নির্বাচিত করা হবে কিনা, তা ঠিক করবে রাজ্য সরকার।

উল্লেখ্য, সভাধিপতি এবং সহ-সভাধিপতি বৃহস্পতিবারই জানিয়েছিলেন, তাঁরা অনাস্থা প্রস্তাবের চিঠি হাতে পেলেই ইস্তফা দেবেন। কিন্তু শুক্রবার পর্যন্ত সেই চিঠির প্রতিলিপি না পাওয়ার দাবি করলেও সভাধিপতি এ দিন সকালে রাজ্য সরকারের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত ডিভিশনাল কমিশনারের অফিসে গিয়ে পদত্যাগপত্র দেন। বিকেলে ইস্তফাপত্র জমা দেন সহ-সভাধিপতিও।

সভাধিপতি কাবেরী বলেন, ‘‘জেলা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য যে হেতু আমাদের বিরুদ্ধে অনাস্থা এনেছেন, তাই এই পদ থেকে সরলাম। আগামী দিনে জেলা পরিষদের উন্নয়নমূলক কাজ যাতে অব্যাহত থাকে এবং হাওড়ার সার্বিক উন্নয়ন হয়, সেই আশা করব।’’

বিদ্রোহী দলের নেতৃত্ব দেওয়া তুষার ঘোষ বলেন, ‘‘ওঁদের আগেই ইস্তফা দেওয়া উচিত ছিল। ওঁরা সম্মানের সঙ্গে পদত্যাগ করে ভালই করেছেন।’’ তুষার জানান, বোর্ড ভেঙে যাওয়ায় রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করতে পারে অথবা পঞ্চায়েত আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করে জেলা সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচিত করতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

zilla parishad Howrah

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy