Advertisement
E-Paper

উত্তরাখণ্ডের চামোলিতে হুড়মুড়িয়ে পাহাড় ভেঙে পড়ল বাড়ির উপর! মৃত একই পরিবারের ৪

পাহাড়ের একাংশ ভেঙে গড়িয়ে আসা বিশাল বড় পাথরের চাঁইয়ের নীচে পড়ে গুঁড়িয়ে যায় ওই পাকা বাড়িটি। তবে ৪ জনের মৃত্যু হলেও আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছে ১৫ বছরের এক কিশোর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৭:১৬
চামোলির সেই গ্রামে ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারের কাজ।

চামোলির সেই গ্রামে ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারের কাজ। ছবি: টুইটার থেকে নেওয়া।

উত্তরাখণ্ডের চামোলি জেলার পাহাড়ের বিশাল অংশ বাড়ির উপর ভেঙে পড়ায় ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত এক জন। সরকারি সূত্রের খবর, থরালি ব্লকের গাইনগড় গ্রামে শনিবার দুপুরের এই ঘটনায় হতাহতেরা একই পরিবারের সদস্য।

পুলিশ জানিয়েছে, পাহাড়ি উপত্যকায় গড়ে ওঠা গাইনগড় গ্রামের এক প্রান্তে ছিল ওই বাড়িটি। পাশেই উঁচু পাহাড়। শনিবার দুপুর দেড়টা নাগাদ হঠাৎই প্রচণ্ড একটি আওয়াজ পান গ্রামের বাসিন্দারা। সেই আওয়াজের উৎসের দিকে চোখ ফিরিয়ে দেখেন, পাহাড়ের বিশাল অংশ ধসে পড়েছে গ্রামের প্রান্তে। ধুলো আর পাথরের গুঁড়োয় ভরে গিয়েছে পুরো এলাকা।

তত ক্ষণে তাঁরা বুঝতে পেরে গিয়েছিলেন, কী ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের কাজ শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র সদস্যেরা। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ওই পরিবারের কনিষ্ঠতম সদস্য ১৫ বছরের যোগেশকে।

তাঁকে স্থানীয় থরালি হাসপাতালে পাঠানো হয়। এর পর ধ্বংসস্তূপ সরিয়ে একে একে উদ্ধার করা হয় বাচৌলি দেবী (৭৫), দেবানন্দ (৫৭), জ্ঞানানন্দ (৪৫) এবং সুনীতা দেবী (৩৭)-এর নিষ্প্রাণ দেহ। জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান নন্দকিশোর জোশী শনিবার বিকেলে বলেন, ‘‘খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু হয়েছিল। আমরা জানতে পেরেছি ধ্বংসস্তূপের নীচে আর কেউ আটকে নেই।’’

landslide landslides Uttarakhand Chamoli NDRF
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy