Advertisement
E-Paper

Accident: মাঝনদীতে আচমকা ঝড়, ঝাড়খণ্ডে বরাকর নদীতে তলিয়ে গেল যাত্রিবাহী নৌকা, নিখোঁজ ১৬

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, জামতাড়ায় বৃহস্পতিবার বিকেলে বরাকর নদী পেরোচ্ছিল একটি নৌকা। তাতে ২০-২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১৪
বরাকর নদীতে দুর্ঘটনা।

বরাকর নদীতে দুর্ঘটনা। — ফাইল চিত্র

নৌকা যখন মাঝনদীতে তখনই আচমকা ঘটল দুর্ঘটনা। প্রবল ঝড়ে ভারসাম্য হারিয়ে তলিয়ে গেল নৌকা। নিখোঁজ বেশ কয়েক জন যাত্রী। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়ায় বরাকর নদীতে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, জামতাড়ায় বৃহস্পতিবার বিকেলে বরাকর নদী পেরোচ্ছিল একটি নৌকা। তাতে ২০-২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। নৌকা যখন মাঝনদীতে তখন আচমকা ঝড় শুরু হয়। সেই সময় ভারসাম্য হারিয়ে নৌকাটি নদীতে তলিয়ে যায়। কয়েক জন যাত্রী সাঁতরে পারে উঠে আসতে পারেন। তবে ১৬ জন যাত্রীর খোঁজ মিলছে না বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক কর্তারা। শুরু হয়েছে উদ্ধারকাজ।

Boat Capcize Accident Missing
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy