E-Paper

কাজের প্রচার ঠিকমতো হয়নি উত্তরে: অভিষেক

যুব নেতৃত্বে যাতে চল্লিশোর্ধ্ব কেউ না থাকতে পারেন, তা নিশ্চিত করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ০৯:৫১
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

চোদ্দ বছর ক্ষমতায় থাকলে শাসক দলের বিরুদ্ধে অসন্তোষ থাকা স্বাভাবিক। সে কথা মাথায় রেখে দল বহুমুখী কৌশল নিচ্ছে বলে আজ জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানানো হল, বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করে ক্ষোভ প্রশমিত করা হচ্ছে। যাঁরা ব্লকে হেরেছেন তাঁদের জবাবদিহি এবং প্রয়োজনে সরে গিয়ে যোগ্যতরকে জায়গা দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। যুব নেতৃত্বে যাতে চল্লিশোর্ধ্ব কেউ না থাকতে পারেন, তা নিশ্চিত করা হচ্ছে। চলছে সাধারণ মানুষের দুয়ারে প্রশাসনকে হাজির করানোর কর্মসূচি। এ ছাড়া, বিশেষত উত্তরবঙ্গে তৃণমূল সরকারের কাজ মানুষকে জানানোয় জোর দেওয়ার কথা ভাবা হচ্ছে।

অভিষেকের কথায়, “উত্তরবঙ্গে মূল সমস্যা, তৃণমূলের কাজের প্রচার ঠিকমতো হচ্ছে না। সাধারণ মানুষের বক্তব্য, পঞ্চায়েতে বা বিধানসভায় তৃণমূলকে জিতিয়েছেন তাঁরা কিন্তু গ্রামীণ সড়ক বা আবাস যোজনার কাজ আটকে রয়েছে কেন? মানুষের কাছে গিয়ে এটা বোঝাতে হবে, কেন্দ্রের বরাদ্দ আটকে রয়েছে। এটা আমাদের ব্যর্থতা যে আগ্রাসী ভাবে এই প্রচার উত্তরবঙ্গে করতে পারিনি।” ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে ইতিবাচক সাড়া দেখতে পাওয়া যাচ্ছে বলে দাবি অভিষেকের। মেরুকরণকে বিজেপি অস্ত্র করবে ধরে নিয়ে তাঁর বক্তব্য, ‘‘ধর্মীয় মেরুকরণ করে বাংলায় ভোট জেতা যায় না।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC North Bengal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy