Advertisement
E-Paper

বিজেপিতে প্রবীণ বিদ্রোহ, আডবাণীদের প্রকাশ্য নিশানায় মোদী,অমিতরা

মোদী-অমিত-অরুণ জেটলিরা যখন বিহারের হারের ময়নাতদন্ত শুরু করেছেন, ঠিক তখনই দলের বিরুদ্ধে মুখ খুলে অস্বস্তি বাড়ালেন লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী এবং যশবন্ত সিন্‌হার মতো প্রবীণ বিজেপি নেতারা। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানিয়েছেন, দিল্লিকে দেখে শিক্ষা নেয়নি দল। যে কারণে একই ভাবে বিহারেও মুখ থুবড়ে পড়েছে দল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৫ ২৩:০৫

মোদী-অমিত-অরুণ জেটলিরা যখন বিহারের হারের ময়নাতদন্ত শুরু করেছেন, ঠিক তখনই দলের বিরুদ্ধে মুখ খুলে অস্বস্তি বাড়ালেন লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী এবং যশবন্ত সিন্‌হার মতো প্রবীণ বিজেপি নেতারা। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানিয়েছেন, দিল্লিকে দেখে শিক্ষা নেয়নি দল। যে কারণে একই ভাবে বিহারেও মুখ থুবড়ে পড়েছে দল।
মঙ্গলবার দলের প্রবীণ নেতারা এক বিবৃতি প্রকাশ করেন। সেখানে বলা হয়েছে, এই হারের জন্য সবাই দায়ী, এ কথা বলে দায় এড়াতে পারেন না শীর্ষ নেতৃত্ব।
বিহারে হারের পর থেকেই দলের ভিতরে নানা চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ বার প্রবীণ নেতারা মুখ খুলে দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিল। দলে প্রবীণ নেতাদের গুরুত্ব না দেওয়াই যে এর অন্যতম কারণ, সে কথাও ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছেন যশবন্ত সিন্‌হরা। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, এখন দলে একতা বলে কিছু নেই। সেই চরিত্রটাই হারিয়েছে দল।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy