সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বরখাস্ত করেছিলেন তাঁকে। অভিযুক্ত সেই চিকিৎসক নিসার-উল-হাসানকেই হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক পদে চাকরি দিয়েছিলেন সেখানকার কর্তৃপক্ষ। বুধবার এনডিটিভি-তে প্রকাশিত একটি খবরে এই দাবি করা হয়েছে। দিল্লি বিস্ফোেরণকাণ্ডের পর থেকেই নিসার নিখোঁজ।
দিল্লি বিস্ফোরণের পর থেকেই সারা দেশের নজর হরিয়ানার ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে। নাশকতাকাণ্ডে জড়িতদের কয়েক জনের সঙ্গে আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের ‘যোগাযোগ’ প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ব্যবহার করে সেখানকার চিকিৎসক-অধ্যাপক মুজ়াম্মিল আহমেদ, শাহিন সাহিদ, উমর মহম্মদ নবীরা সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদ এবং আনসার গজবত-উল-হিন্দের নাশকতার পরিকল্পনা বাস্তবায়িত করছিল বলে অভিযোগ। এমনকি, দিল্লি বিস্ফোরণকাণ্ডে ব্যবহৃত বিস্ফোরক বোঝাই গাড়িটিও ১২দিন ধরে আল-ফালাহ বিশ্ববিদ্যালয় চত্বরে রাখা ছিল বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে বুধবার আল-ফালাহ কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছেন, ‘‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনও বিস্ফোরক বা নাশকতার সরঞ্জাম উদ্ধার হয়নি। আমরা তদন্তকারী সংস্থার সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করছি।’’ প্রসঙ্গত, ২০২৩ সালে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদে ছিলেন মনোজ সিংহ। তিনি সে বছরের ২১ নভেম্বর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে সংবিধানের ৩১১(২-সি) অনুচ্ছেদ প্রয়োগ করে সরকারি চিকিৎসক নিসারকে বরখাস্তের নির্দেশ জারি করেছিলেন বলে এনডিটিভি প্রকাশিত খবরে দাবি। ওই অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী কোনও বিভাগীয় তদন্ত ছাড়াই লেফটেন্যান্ট গভর্নর নিরাপত্তাজনিত কারণে কোনও সরকারি কর্মীকে বরখাস্ত করতে পারেন। বরখাস্ত নিসারই পরে চাকরি পান আপ-ফালাহ বিশ্ববিদ্যালেয় মেডিক্যাল কলেজে।
সোমবার দিল্লির অদূরে হরিয়ানার ফরিদাবাদে ৩৬০ কেজি আরডিএক্স তৈরির মশলা (অ্যামোনিয়াম নাইট্রেট) উদ্ধার করেছিল পুলিশ। পরে জম্মু-কাশ্মীর পুলিশ জানায়, উত্তর ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে মোট ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয় আল-ফালাহর দুই চিকিৎসক মুজ়াম্মিল এবং শাহিনকে। সোমবার সন্ধ্যাতেই দিল্লিতে লালকেল্লার সামনে দাঁড়ানো গাড়িতে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় আট জনের। এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, তা-ই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে এনআইএ-সহ একাধিক তদন্তকারী সংস্থা। চলছে ধরপাকড়। যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল, তার চালক, চিকিৎসক উমর নিহত হয়েছেন। মায়ের ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?