ইরান নৌসেনায় যুদ্ধজাহাজ ‘আইআরআইএস বুশেহ্র’ শ্রীলঙ্কার বন্দরে আশ্রয় নিয়েছে বলে শুক্রবার প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছিল। তা ইতিমধ্যেই মেনে নিয়ে কলম্বো। এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে, ভারত মহাসাগরে আসা তৃতীয় ইরানি রণতরী ‘আইআরআইএস লাভান’-এর অবস্থান নিয়ে। সংবাদ সংস্থা পিটিআই-সহ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, সেটি এখন কেরলের কোচি বন্দরে রয়েছে। যদিও এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।
সংবাদ সংস্থা পিটিআই শুক্রবার সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছিল, মার্কিন ডুবোজাহাজ টর্পেডো ছুড়ে ইরানের ফ্রিগেট (ছোট যুদ্ধজাহাজ) ‘আইআরআইএস ডেনা’কে ডুবিয়ে দেওয়ার কয়েক দিন আগে আরেকটি ইরানি রণতরীকে আপৎকালীন পরিস্থিতিতে কেরলের কোচি নৌঘাঁটিতে নোঙর করার অনুমোদন দিয়েছিল ভারত। প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ার কারণেই ‘আইআরআইএস লাভান’ নামে ওই রণতরীটিকে ভারতীয় নৌসেনার পোতাশ্রয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল বলে প্রকাশিত খবরে জানানো হয়।
তৃতীয় ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস বুশেহ্র’ও এখন ভারতীয় জলসীমার কাছাকাছি রয়েছে বলে শনিবার কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি। প্রসঙ্গত, বৃহস্পতিবার সংবাদসংস্থা এএফপি জানিয়েছিল, ওই যুদ্ধজাহাজটিতে ইরানি নৌসেনার ১০০ জন আধিকারিক ও নাবিক রয়েছেন। সেটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল। ইরানি যুদ্ধজাহাজটি সাহায্যপ্রার্থনা করার পর কলম্বো কী অবস্থান নিয়েছে, শনিবার তা জানতে চান শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাস। উত্তরে সরকারের মুখপাত্র এবং মন্ত্রী নালিন্দা জয়াতিসা বলেন, “আমরা বিষয়টি নিয়ে অবহিত রয়েছি এবং জাহাজে থাকা প্রত্যেককে রক্ষা করার বিষয়ে চিন্তাভাবনা চলছে।”
আরও পড়ুন:
শ্রীলঙ্কার ওই মন্ত্রী জানান, জাহাজটি প্রশান্ত মহাসাগরের উপর শ্রীলঙ্কার বৃহত্তর অর্থনৈতিক এলাকায় অপেক্ষা করছে। তবে সেটির অবস্থান শ্রীলঙ্কার জলসীমার বাইরে বলে জানিয়েছেন নালিন্দা। এই পরিস্থিতিতে ‘আইআরআইএস বুশেহ্র’ ভারতীয় জলসীমায় আশ্রয় পেয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, যুদ্ধজাহাজটির ১৫ জন ক্রু সদস্য (আধিকারিক এবং নাবিক) এখন শ্রীলঙ্কার নৌঘাঁটিতে রয়েছেন। ‘আইআরআইএস বুশের’-এ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তা মেরামতে ইরানের নৌ-ইঞ্জিনিয়ারদের সহায়তা করছে শ্রীলঙ্কার নৌসেনা। সেই মেরামত শ্রীলঙ্কার জলসীমায় হচ্ছে কি না, সে বিষয়টি স্পষ্ট নয় এখনও।
পিটিআই প্রকাশিত খবরে দাবি, ইরানের উপর আমেরিকার এবং ইজ়রায়েলের হামলা চলাকালীন ১৮৩ জন ক্রু সদস্য (আধিকারিক এবং নাবিক)-সহ ‘আইআরআইএস লাভান’ যুদ্ধজাহাজটি ৪ মার্চ কোচিতে নোঙর করেছিল। মানবিক কারণে তাদের ভারতীয় নৌসেনার ঘাঁটিতে রাখা হয়েছে বলে প্রকাশিত খবর জানিয়েছে। ১ মার্চ তেহরানের তরফে এ সংক্রান্ত অনুরোধ পাঠানো হয়েছিল নয়াদিল্লিতে। আগের দিনই ইরানে শুরু হয়েছিল যৌথবাহিনীর হামলা। ঘটনাচক্রে, ৪ মার্চ ভোরেই ভারত মহাসাগরের বুকে ইরানি রণতরী ‘আইআরআইএস ডেনা’-র উপরে হামলা চালিয়েছিল মার্কিন ডুবোজাহাজ। টর্পেডো ছুড়ে ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় তারা। ভারতীয় নৌবাহিনীর আমন্ত্রণে বিশাখাপত্তনমে একটি মহড়ায় অংশ নিতে নিরস্ত্র অবস্থায় গিয়েছিল ডেনা। মার্কিন টর্পেডোর হামলার ঘটনায় এখনও পর্যন্ত নিহত ৮৭ জনের দেহ উদ্ধার হয়েছে। জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৩২ জনকে। কিন্তু এখনও প্রায় ৬০ জনের কোনও সন্ধান পাওয়া যায়নি। যে ৩২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁরা এখন ভর্তি রয়েছেন শ্রীলঙ্কার দক্ষিণে বন্দর শহর গলের এক হাসপাতালে। গলের প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়েছিল ‘আইআরআইএস ডেনা’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে
-
‘আমেরিকার সামনে দুই বিকল্প, বলও ওদের কোর্টে’! যুদ্ধ নিয়ে প্রস্তাব ফেরাতেই ট্রাম্পকে বার্তা ইরানের, কোন দিকে ইঙ্গিত