দক্ষিণ ইরানের সমুদ্রবন্দরে একের পর এক জাহাজে আগুন লেগে গেল। আল জাজ়িরার প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। কী ভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে সোমবার থেকেই আবার আমেরিকা এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। দু’দেশই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহির তৈল শোধনাগারে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ইরানের বন্দরে বাণিজ্যিক জাহাজে আগুন ঘিরে জল্পনা বাড়ছে।
ইরানে আধা সরকারি সংবাদপত্র মেহর নিউজ় জানিয়েছে, বেশ কয়েকটি জাহাজে আগুন লক্ষ করা গিয়েছে। হামলা চালানো হয়েছে কি না স্পষ্ট নয়। তবে আগুন নেবানোর কাজ শেষ হলেই এর কারণ খোঁজার চেষ্টা করা হবে। ঘটনাচক্রে, এই ঘটনা এমন সময় ঘটল, যখন পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে ঠিকই। তার মধ্যেই আমেরিকা ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু করেছে ইরানের হাত থেকে হরমুজ় মুক্ত করতে।
সোমবার এই অভিযান চালানোর সময় পাল্টা ইরান বাহিনীর হামলার মুখে পড়তে হয় মার্কিন বাহিনীকে। আমেরিকার দাবি, তাদের রণতরীগুলিতে হামলার চেষ্টা করে ইরান। কিন্তু তা প্রতিহত করা হয়। ইরানের বেশ কয়েকটি নৌকা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরান পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমেরিকা হামলা চালাচ্ছে। এখনই তা বন্ধ করা হোক। না হলে ওদের নিরাপত্তাও বিপন্ন হবে। অন্য দিকে, লেবাননে লাগাতার হামলা শুরু করেছে ইজ়রায়েল। লেবাননে হামলার বিষয় নিয়ে আগেই প্রতিবাদ করেছিল ইরান। প্রথম দফার বৈঠকে আমেরিকাকে দেওয়া ১০ শর্তের মধ্যে লেবাননে হামলা বন্ধ করার বিষয়টিও রাখা হয়েছিল। কিন্তু তার পরেও ইজ়রায়েল হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠছে। ইরান তাই হুঁশিয়ারি দিয়েছে, ইজ়রায়েল এখনই লেবাননে হামলা বন্ধ না করলে পরিণাম ভাল হবে না। সব মিলিয়ে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে এবং যে কোনও মুহূর্তে বড়সড় হামলার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
০৮:৫৫
ট্রাম্প-খামেনেই সাক্ষাৎ সম্ভাবনা ওড়াল তেহরান! শান্তিচুক্তির জন্য ‘পরীক্ষা’ দিতে হবে আমেরিকাকে, পাশের শর্ত কী -
০৮:০১
হরমুজ় প্রণালীর কাছে ইরানের ড্রোন দেখেই হামলা মার্কিন বাহিনীর! পর পর গোলাবর্ষণ, ফের উত্তপ্ত পশ্চিম এশিয়া -
মার্কিন আইনসভায় জোর ধাক্কা ট্রাম্পের! ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, দ্রুত বাহিনী সরানোর নির্দেশ
-
মোজতবা জীবিতই, শান্তিচুক্তির আলোচনাতে যোগও দিচ্ছেন! দাবি রুবিয়োর, ইরানের উপর বিধিনিষেধ কি তুলবেন ট্রাম্প?
-
সংঘর্ষবিরতি, ৩০ হাজার কোটির বিনিয়োগ পরিকল্পনা! আমেরিকা এবং ইরানের সংঘাতের অবসানে খসড়া চুক্তিতে আর কী রয়েছে?