Advertisement
E-Paper

Ass: পোষ্য গাধাকে একের পর এক লাথি-থাপ্পড়, পিঠে চাপতেই মালিককে শিক্ষা দিল গর্দভ

মার খেয়ে গাধাটিও চুপ করেছিল। কিন্তু পোষ্যর মধ্যেও যে ‘প্রতিশোধের আগুন’ জ্বলে উঠতে পারে, সেটা হয়তো ভাবেননি মালিক।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১২:৫৫
মালিকের হাতে মার খাচ্ছে গাধা। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

মালিকের হাতে মার খাচ্ছে গাধা। ছবি সৌজন্য ইনস্টাগ্রাম।

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি পোষ্য গাধাকে ধরে আছেন তার মালিক। কয়েক সেকেন্ড পরই দেখা গেল, গাধাটিকে পর পর কয়েক বার লাথি মারলেন তিনি। তাতেও রাগ না মেটায়, পর পর কয়েকটা চড় কষিয়ে দিলেন।

মার খেয়ে গাধাটিও চুপ করেছিল। কিন্তু পোষ্যর মধ্যেও যে ‘প্রতিশোধের আগুন’ জ্বলে উঠতে পারে, সেটা হয়তো ভাবেননি মালিক। তাই পোষ্য গাধাটিকে পিটিয়ে হাতের সুখ মেটানোর পর যখন তার পিঠে চাপলেন, এ বার পাল্টা হামলা চালাল গাধাটি। মালিকের পা কামড়ে ধরল। মালিক চিল-চিৎকার করতে লাগল। কিন্তু কিছুতেই পা ছাড়ছিল না গাধাটি। তার পিঠ থেকে মাটিকে পড়ে যাওয়ার পরও মালিকের পা ছাড়েনি গাধাটি। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়।

ভিডিয়োটি নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকে বলেছেন, মালিককে ‘উচিত শিক্ষা’ দিয়েছে গাধা। কেউ আবার বলেছেন, ‘গাধাকে গাধা ভাবলেও, ও যে গাধা নয়, সেটা বুঝিয়ে দিল।’ কেউ আবার রসিকতা করে বলেছেন, ‘এই দু’জনের মধ্যে গাধা আসলে কে?’

Ass Viral video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy