Advertisement
E-Paper

Viral: সংসার ১০ বছরের, জানলা দিয়ে বউ পালাল, এই নিয়ে ২৫ বার!

নওগাঁ জেলার বাসিন্দা ওই মহিলা ও তাঁর স্বামীর দাম্পত্য জীবন ১০ বছরের। তিনটি সন্তানও আছে তাঁদের। যার মধ্যে ছোটটির বয়স সবে তিন মাস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৬
গ্রাফিক— শৌভিক দেবনাথ।

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

স্বামীর ঘর ছেড়ে ২৫ বার পালিয়ে গিয়েছেন। প্রত্যেকবারই নতুন প্রেমিকের হাত ধরে। তবু স্ত্রী হিসেবে তাঁকেই গ্রহণ করতে চান স্বামী।

অসমের নওগাঁ জেলার বাসিন্দা ওই মহিলা ও তাঁর স্বামীর দাম্পত্য জীবন ১০ বছরের। তিনটি সন্তানও আছে তাঁদের। যার মধ্যে ছোটটির বয়স সবে তিন মাস। গত ৪ সেপ্টেম্বর তিন মাসের ওই শিশুটিকে পড়শির বাড়িতে রেখে চলে যান ওই মহিলা। তাঁর শ্বশুরের অভিযোগ, এই নিয়ে ২৫তম বার বাড়ি ছেড়ে পালালেন তাঁর পুত্রবধূ। আর প্রতি বারই তিনি ঘর ছেড়েছেন নতুন প্রেমিকের সঙ্গে।

স্ত্রী সঙ্গে করে ২২ হাজার টাকা এবং দামি গয়নাও নিয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী। মহিলার স্বামী গ্যারেজে কাজ করেন। ফিরে এসেই আবিষ্কার করেন স্ত্রী বাড়িতে নেই। নেই তিন মাসের শিশুটিও। খোঁজ নিয়ে জানতে পারেন এক প্রতিবেশীর বাড়িতে শিশুটিকে রেখে গিয়েছেন তাঁর স্ত্রী। ছাগলের খাবার আনতে যাচ্ছেন বলে তিনি শিশুটিকে রেখে যান। তার পর আর ফেরেননি।

মহিলার স্বামী বলেছেন, ‘‘বাড়ি ফিরে দেখি আমার টাকা এবং নিজের গয়নাও নিয়ে গিয়েছে স্ত্রী। বুঝতে পারি তিন মাসের শিশুটিকে ফেলে রেখে আবার পালিয়ে গিয়েছে ও।’’ যদিও এর পরও স্ত্রী আগের মতো ফিরে এলে তাঁকে মেনে নেবেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

অসমের এই ঘটনাটি নেটমাধ্যমেও ছড়িয়েছে। ব্যাপার দেখে এক নেটাগরিকের মন্তব্য, ‘প্রথমে ভেবেছিলাম ওই মহিলার স্বামী পাগল! পুরো ঘটনাটা পড়ে বুঝলাম, আসলে গৃহকর্ম আর সন্তানদের দেখভালের জন্যই স্ত্রীকে দরকার ওঁর।’

Assam woman
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy